নভেম্বর ১২, ২০২৫ দুপুর ০৩:৪১ IST

বাপের বাড়িতে বউ , শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্ণায় স্বামী

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বউ বাপের বাড়ি চলে যাওয়ায় শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসলেন স্বামী। দীর্ঘ ৮,৯ মাস আলাদা থাকার পর স্ত্রী, ছেলে ও মেয়েকে ফেরত চেয়ে শ্বশুরবাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিনব ধর্ণায় বসলেন বেচারাম। তার এই ধর্ণা দেখে ভিড় করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে বসিরহাটের বেচারাম মন্ডলের সঙ্গে বারাসাতের টিনামনি মন্ডলের বিয়ে হয়। তবে বাপের বাড়ি যাওয়া নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। অবশেষে বেচারাম বাবুর স্ত্রী ছেলে ও মেয়ে সহ বাপের বাড়ি চলে যায়। পরিবারের লোকেদের ফেরত পেতে বুধবার শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্ণায় বসলেন জামাই। বেচারাম এলাকার পৌর প্রতিনিধির কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। শ্বশুরবাড়ির লোকের সাথে কথা বলতে গেলে জুটেছে হুমকি। এরপরই বাধ্য হয়ে রাস্তায় হাতে প্ল্যাকার্ড নিয়ে আমার বউ ফেরত চাই বলে ধর্ণায় বসে বেচারাম।  

বেচারাম মন্ডল জানিয়েছেন, "বিয়ের পর স্ত্রী প্রত্যেক মাসে প্রায় ১৫ দিন বাপের বাড়ি থাকত। আনতে গেলে অকথ্য ভাষায় কথা বলতো, হুমকি দিত। এলাকার পৌর প্রতিনিধির সাথে কথা বলেও কোনো কাজ হয়নি। মাঝে স্ত্রী অসুস্থ হওয়ায় ৫৩ হাজার টাকাও দিয়েছি। তারপরও আমি  শ্বশুরবাড়ি এলে আমায় মারধর করা হতো। আমার সন্তানদের সাথেও আমাকে কথা বলতে দেওয়া হয়নি। তাই আমি বাধ্য হয়ে আজ ধর্ণায় বসেছি।"

টিনামনি মন্ডল জানিয়েছেন,  "২০০৯ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাপের বাড়ি আসা নিয়ে প্রায়ই অশান্তি লেগে থাকত। দিনে দিনে অশান্তি আরও বাড়তে থাকে। আমার গায়ে অনেকবার হাতও তুলেছে, মদ খেয়ে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেছে। আমি আর একসাথে থাকতে চাই না। আমরা থানায় গিয়ে ইতিমধ্যে লিখিত অভিযোগ করে এসেছি।"  

টিনামনি মন্ডলের ভাই পলাশ সাহা জানিয়েছেন, "দিদির বিয়ের ১,২ বছর পর থেকেই অশান্তি শুরু হয়েছে। অনেকবার বাড়ি থেকে পালিয়েও এসেছে। থানায় জেনারেল ডায়েরি করেছি আমরা। মঙ্গলবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয়। জামাইবাবু ফোন করে বলে দিদিকে বোঝানোর জন্য। তারপর বুধবার সকালে দিদি চলে আসে। আমরা এখন মেয়েকে বাড়ি পাঠাতে চাই না।" 

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের