নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - একের পর এক ম্যাচে নিজের জাত চিনিয়ে দিচ্ছেন বৈভব সূর্যবংশী। বয়স বাড়তেই ব্যাটের ধার বেড়েছে তরুণ ব্যাটারের। জসপ্রীত বুমরাকে স্বাগত জানিয়েছিলেন ৬ দিয়ে। এবার জস হ্যাজলউডকে নিয়েও রীতিমত ছিনিমিনি খেললেন। সেই সঙ্গেই গড়ে ফেললেন আরও একটি অনবদ্য রেকর্ড।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫ বলে অর্ধ শতরান হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। শেষমেষ করেছেন ২৮ বলে ৭৬ রান। হ্যাজেলউডের এক ওভারে বৈভব তুলল ১৯ রান। আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার বৈভব। এর আগেও ১৫ বলে অর্ধ শতরান করেছিলেন বৈভব। সেই রান এসেছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। বৈভবের ৭৬ রানের ইনিংসে ছিল ৭ টি ছয়সহ ৮ টি চার। স্ট্রাইক রেট ছিল ৩০০।
এছাড়া ইউসুফ পাঠানও ১৫ বলে এই রান করেছিলেন। এই তালিকায় সবার উপরে যশস্বী জসওয়াল। ১৩ বলে অর্ধ শতরান করেছিলেন তিনি। ১৫ বলে অর্ধ শতরানের তালিকায় বাটলারও রয়েছেন যুগ্মভাবে প্রথম স্থানে। ৩ বার এই কীর্তি গড়েছেন তিনি। জসওয়াল করেছেন ২ বার। এছাড়া বেন স্টোকস ও নীতীশ রানা ১ বার করে এই কীর্তি গড়েছেন।
আরও একটি নজির গড়লেন বৈভব। পাওয়ার প্লেতে তিনবার ৫০-এর বেশি রান করলেন তিনি। জস বাটলারও ৩ বার এই কীর্তি গড়েছেন। এছাড়া আইপিএলে ২০ বলের কমে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার তালিকাতেও তার নাম আছে। বৈভব এই নজির গড়লেন তিনবার। তবে নিকোলাস পুরান ৪ বার ২০ বলের কমে অর্ধ শতরান করেছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের