নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোটের আগে ভাঙড়ে রাজনৈতিক উত্তাপ চরমে। শওকত মোল্লার পর লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা মোদাসসের হোসেন। কর্মীসভা থেকে লক্ষ্মীর ভান্ডার ও ঘরের টাকা প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের পূর্ব কাঠালিয়া এলাকায়। সেখানে একটি দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদাসসের হোসেন বলেন, ' আমার বুথে হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার, ঘরের টাকা ও রেশনের চাল বন্ধ হয়ে যাবে।' শুধু তাই নয়, হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেতা আরও বলেন, ' বিরোধী দল করেলও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। ভালো করে ভোট দিয়ে জেতালে আরও ৫০০ টাকা বাড়তে পারে।'
তিনি আরও দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে এবং বিরোধী সমর্থকদের চিহ্নিত করা হবে। তার বক্তব্য অনুযায়ী, বিরোধীদের সমর্থন করলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠেছে।
বিরোধীদের দাবি, ' তৃণমূল বুঝে গেছে যে তাদের বিদায়ের সময় এসে গেছে। তা না হলে প্রকাশ্যে এই ধরনের কথা বলতে পারতো না। তৃণমূল বুঝে গেছে তাদের খুব শীগ্রই চলে যেতে হবে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে ঘুষের টাকায় মানুষকে আর ভোলাতে পারবে না।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা