6a1184939e98c_IMG_20260523_161217
মে ২৩, ২০২৬ দুপুর ০৪:২৩ IST

'ব্যাগটা একটু ধরো তো’ শুনলেই টেনশন? প্রেমিক-স্বামীদের জন্য এল নতুন পরিষেবা।

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - নারী মাত্রই অল্পবিস্তর শপিংয়ের নেশা থাকবেই। পৃথিবীর প্রত্যেক নারীর পুরুষ সঙ্গীরা এই বিষয়ে সহমত পোষণ করবেন। মেয়েরা ইচ্ছে মতো কেনাকাটা করেন আর সেই দোকানের বাইরে ব্যাগ হাতে অপেক্ষা করতে দেখা যায় তার স্বামী বা প্রেমিককে। এবার এই সমস্যার সমাধান বার করেছেন দিল্লির এক সংস্থা।

প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে শপিংয়ে স্ত্রী অথবা প্রেমিকাকে সময় দেবেন এমন কী সবসময় সম্ভব পুরুষদের পক্ষে। এই বিষয়টি নিয়েই ভেবে দেখেন দিল্লির এক স্টার্ট-আপ সংস্থা। তারপর তাদের উদ্যোগে তারা কেরিম্যান নামের এক পরিষেবা চালু করেন। যার ট্যাগলাইন ইউ শপ, উই ক্যারি। এর মাধ্যমে বুক করা যাবে এমন পুরুষদের যারা শপিং চলাকালীন যাবতীয় ব্যাগ বয়ে দেবে। সর্বোচ্চ ১২ কেজি ওজন বইতে পারবে এমন একজন অ্যাসিস্ট্যান্ট।

মজার ছলে তৈরি করা এই পরিষেবায় বিশেষ উপকারী হবেন গর্ভবতী মহিলারা। সংস্থার দাবি প্রত্যেক অ্যাসিস্ট্যান্ট এই কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ইতিমধ্যেই এই পরিষেবা পাওয়ার জন্য বুকিং শুরু হয়ে গেছে। ঘন্টায় প্রায় দেড়শ টাকা লাগবে বুকিংয়ে যদি এর থেকে বেশি সময়ের প্রয়োজন হয় সে মতো চার্জ বাড়বে। এই পরিষেবা কত দিন কার্যকার থাকবে তা সময়ের উপরে নির্ভর করছে।

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...