নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে এবার নজিরবিহীন ভিড় দেখা গেল। প্রি-মনসুন অভিযানের মরশুমে ১ হাজারেরও বেশি পর্বতারোহী শীর্ষে পৌঁছেছেন বলে প্রাথমিক হিসাব। তবে এই সাফল্যের পাশাপাশি সামনে এসেছে একাধিক উদ্বেগজনক ছবি। অতিরিক্ত জনসমাগম, আবর্জনার সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং উচ্চতায় বরফ গলার ঘটনা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন শেরপারা।
এ বছরের প্রি-মনসুন এভারেস্ট অভিযান শুরু হয় এপ্রিল মাসে। তা শেষ হয় জুনের প্রথম সপ্তাহে। ‘হিমালয়ান ডেটাবেস’ ও নেপাল সরকারের পর্যটন দফতরের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই সময়ে ১০০৮ থেকে ১০১০ জন আরোহী এভারেস্ট জয় করেছেন, যা নতুন রেকর্ড। অভিযানে অংশ নেন ৪৯২ জন বিদেশি পর্বতারোহী। এর জেরে নেপালের রাজস্ব আয় বেড়ে প্রায় ৭.২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। জানা গেছে, ২০ মে সবচেয়ে বেশি চাপ দেখা যায়। ওইদিন ২৭০ জন অভিযাত্রী শীর্ষে ওঠেন। পরের দিন আরও ১৫৪ জন সফলভাবে লক্ষ্যপূরণ করেন।
ভিড়ের চাপে ৮ হাজার মিটারেরও বেশি উচ্চতায় হিলারি স্টেপ এলাকায় দীর্ঘ লাইন তৈরি হয়। অনেককেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। কোথাও কোথাও দড়ি পরিবর্তনের সময় বিপদের আশঙ্কাও তৈরি হয়। পাশাপাশি শেরপারা জানিয়েছেন, জলবায়ুর বদলের প্রভাবে ৭ হাজার মিটারের কাছাকাছি এলাকাতেও বরফ গলে জলের ধারা দেখা যাচ্ছে। আগে এমন দৃশ্য খুব একটা চোখে পড়ত না। বিশেষজ্ঞদের মতে, মানুষের চাপ বৃদ্ধি, দূষণ, অভিজ্ঞতাহীন অভিযাত্রীর সংখ্যা বাড়া ও হিমবাহের দুর্বল অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
অভিজ্ঞ শেরপা কামী রিতা বলেছেন, গত বছরের তুলনায় এ বার পর্বতারোহীর সংখ্যা অনেক বেশি ছিল। এই পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সামিট ফোর্সের মাইলস শেরপা জানান, ২১ মে হিলারি স্টেপে এতটাই ভিড় ছিল যে ওই অংশ অতিক্রম করতে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। এদিকে ১ জুনের একটি ঘটনা শেরপা মহলে বড় প্রশ্ন তুলে দিয়েছে। হিলারি দাওয়া নামে এক শেরপাকে ক্যাম্প ৩-এর উপরের অংশে ফেলে চলে যাওয়া হয় বলে অভিযোগ। পরে তাঁকে মৃত বলেই ধরে নেওয়া হয়েছিল।
কিন্তু ৭ দিন পর আবর্জনা সংগ্রহকারী দল তাঁকে জীবিত অবস্থায় দেখতে পায়। তিনি নিজেই নিচের দিকে নামার চেষ্টা করছিলেন। এই ঘটনাকে ঘিরে শেরপাদের একাংশ প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন অভিজ্ঞ গাইডকে এমন বিপজ্জনক অবস্থায় একা রেখে দেওয়া হল। তাঁদের মতে, এভারেস্টকে নিরাপদ ও পরিবেশবান্ধব রাখতে এখনই কঠোর বিধিনিষেধ চালু করা প্রয়োজন।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের