নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এক সড়কে যুক্ত হতে চলেছে গোটা বাংলা। রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা ঘোষণা করলেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। ক্ষমতায় আসার পর থেকেই পরিকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে শুভেন্দুর মন্ত্রীসভা।
বৃহস্পতিবার পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানান, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিস্তৃত এই মেগা হাইওয়ের একটি অংশ বিহারের উপর দিয়েও যাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার দাবি, এই রাস্তা চালু হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত আরও দ্রুত, সহজ এবং আধুনিক হবে। পাশাপাশি পর্যটন, বাণিজ্য ও শিল্পক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
বর্ষার কথা মাথায় রেখে মন্ত্রী জানান, আপাতত রাজ্যের বিভিন্ন রাস্তার খানাখন্দ মেরামতের কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। ১৫ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আবহাওয়ার কারণে নতুন পিচ রাস্তার কাজ কিছুটা ব্যাহত হতে পারে। তবে অক্টোবর মাস থেকে রাজ্যের ৯০টি নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। তার কথায়, ডবল ইঞ্জিন সরকারের ফলে পরিকাঠামো উন্নয়নে অর্থের কোনও অভাব হবে না এবং দ্রুততার সঙ্গে একাধিক প্রকল্প বাস্তবায়িত হবে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের