নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার সই জালিয়াতি মামলায় সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আরও এক নতুন আইনি চাপে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল প্রকাশের পর ডিজে বাজানোর মন্তব্য ঘিরে দায়ের হওয়া মামলার তদন্তভার এবার গেল সিআইডির হাতে। ফলে একাধিক মামলায় একসঙ্গে তদন্তের মুখে আইনি অস্বস্তি আরও বাড়ল তৃণমূলের যুবরাজের।
নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। ফল ঘোষণার পর ‘রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজেও বাজবে’, তার এই মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। এই মন্তব্যের বিরোধিতা করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্য নিয়েও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও, এখন পুরো মামলার দায়িত্ব নেওয়া হয়েছে সিআইডির হাতে।
তদন্ত সূত্রে জানা গেছে, পুলিশের কাছে থাকা সমস্ত নথি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও, ফেসবুক লাইভের লিঙ্ক এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ ইতিমধ্যেই সিআইডির তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। নতুন করে তথ্য-প্রমাণ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। একই সময়ে বিধায়কদের সই জালিয়াতি মামলায়ও সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের