6a2ad8a8eb336_Gallery_1781190860577
জুন ১১, ২০২৬ রাত ১০:১৫ IST

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

নিজস্ব প্রতিনিধি , কিয়েভ - ৪ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল। যুদ্ধের স্থায়িত্বের নিরিখে এই সংঘাত ইতিমধ্যেই প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক ইউরোপের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী সংঘর্ষ। ভবিষ্যতেও তা বিশেষ গুরুত্ব নিয়ে আলোচিত হবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা করেন। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের একাধিক সামরিক ও কৌশলগত স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় রুশ বাহিনী। এরপর স্থলপথেও আক্রমণ শুরু হয়। যুদ্ধের প্রথম দিকে অনেকেই মনে করেছিলেন, অল্প সময়ের মধ্যেই ইউক্রেন পরাস্ত হবে। কিন্তু প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনীয় বাহিনী সেই ধারণা ভুল প্রমাণ করে। দীর্ঘ সময় ধরে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

২০২২ সালে রুশ সেনা জাপোরিঝিয়া, খারকিভ-সহ বিভিন্ন এলাকায় অগ্রগতি করেছিল। তবে পরবর্তী সময়ে পশ্চিমা দেশগুলির সহায়তায় ইউক্রেন বহু অঞ্চল পুনর্দখল করে। বর্তমানে ডনবাস অঞ্চলের বড় অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দেশের বিস্তীর্ণ এলাকা এখনও ইউক্রেনের দখলেই আছে। ফলে যুদ্ধের দ্রুত সমাপ্তির কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।

ইতিহাস অনুযায়ী, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুলাই। সেই যুদ্ধ শেষ হয় ১৯১৮ সালের ১১ নভেম্বর। মোট স্থায়িত্ব ছিল ১,৫৬৪ দিন। সেই সময়সীমাকে অতিক্রম করেছে বর্তমান রাশিয়া-ইউক্রেন সংঘাত। যুদ্ধের মেয়াদ এখন পৌঁছেছে ১,৫৬৯ দিনে। তবে দীর্ঘতম আধুনিক যুদ্ধগুলির তালিকায় এখনও এগিয়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর শুরু হওয়া সেই যুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর। মোট ২,১৯২ দিন ধরে চলেছিল এই সংঘাত। ইতিহাসবিদদের একাংশের মতে, ইউক্রেন যুদ্ধও ভবিষ্যতে ইউরোপের রাজনৈতিক ও সামরিক কাঠামো বদলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

ইউক্রেনীয় ইতিহাসবিদ ইয়ারোস্লাভ হ্রিৎসাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'বিগত এক শতাব্দীর ইতিহাসে আমাদের এই লড়াই ইউরোপের সামরিক জোট ও ভূরাজনীতিকে নতুন করে সাজাতে বাধ্য করেছে। কয়েক দশকে যা দেখা যায়নি, তেমনভাবেই ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে এই সংঘাত'।

অন্যদিকে ফরাসি সামরিক ইতিহাসবিদ মিশেল ঘোয়া বলেন, 'বহু দিক থেকেই এই সংঘাতের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ের মিল স্পষ্ট। ১৯১৪ সালে জার্মানরা যেভাবে প্যারিস দখলের উদ্দেশ্যে ঝটিকা হানা দিয়েছিল, ২০২২ সালে রুশ বাহিনীও একইভাবে কিভের দিকে এগিয়েছিল। উভয় ক্ষেত্রেই আক্রমণকারীরা লক্ষ্যবস্তুর দোরগোড়ায় পৌঁছেছিল। কিন্তু শেষপর্যন্ত তাদের পিছু হটতে হয়। এরপর লড়াই ধীরে ধীরে পরিখা ও বাঙ্কারভিত্তিক দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হয়'।

আরও পড়ুন

যুদ্ধের ইতি টেনে শান্তির পথে তেহরান-ওয়াশিংটন! হরমুজ খুলতে যুগান্তকারী সমঝোতায় সিলমোহর
জুন ১৮, ২০২৬

যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা

এবার লন্ডনে ডিম হামলার মুখে এনসিপি নেতা! হাতকড়া পড়ল আওয়ামী লীগ নেতার হাতে
জুন ১৬, ২০২৬

বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা

লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন! তদন্তে পুলিশ
জুন ১৪, ২০২৬

রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের

ঢাকায় ফের সক্রিয় হাসিনা অনুগামীরা! ১৪ জনকে আটক করল পুলিশ
জুন ১৪, ২০২৬

নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ

ইতিহাসে প্রথমবার! শেয়ার বাজারের ম্যাজিকে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ হলেন ইলন মাস্ক
জুন ১৩, ২০২৬

লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক

হরমুজে ভারতীয় জাহাজে ড্রোন হামলার ছক ইরানের! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের
জুন ১৩, ২০২৬

৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প

৩ নাবিকের মৃত্যুর পর ফের তাণ্ডব ওমানে! মাঝ দরিয়ায় আক্রান্ত ভারতীয় জাহাজ
জুন ১২, ২০২৬

শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ
জুন ১১, ২০২৬

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা

আফগানিস্তানে হামলা পাকিস্তানের! শিশু-সহ ১৩ জনের মৃত্যুর দাবি কাবুলের
জুন ১০, ২০২৬

বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে

চিনকে বড় ধাক্কা! BYD, আলিবাবা-সহ একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
জুন ১০, ২০২৬

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...