নিজস্ব প্রতিনিধি , গুজরাত - একই ভঙ্গিমায় খেলতে গিয়ে বিপাকে ভারতীয় শিবির। অভিষেক শর্মার মারকাটারি ব্যাটিংয়ের ওপর ভরসা করে এখনও অবধি ফল পাননি গুরু গম্ভীর। ভারতের মাটিতে তাদের থেকে বেশি পরিস্থিতি বুঝে খেলেছে দক্ষিণ আফ্রিকা। সুপার ৮ পর্বে ৭৬ রানের বড় জয় পেয়েছে প্রোটিয়া শিবির। চলতি বিশ্বকাপে তো খুঁজেই পাওয়া যায়নি অভিষেক শর্মাকে। এই ব্যাটিং ভরাডুবির পর অভিষেক - সহ গোটা ভারতীয় দলকে তুলধনা করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাস্কার।
গাভাস্কার বলেছেন , "যদি আপনি ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলারের দক্ষিণ আফ্রিকার ইনিংস পুনর্গঠনের পদ্ধতিটি দেখেন, তাহলে দেখবেন তারা 'ভি' তে অনেক বেশি শট খেলেছে। বিশেষ করে যখন শর্ট বল ব্যবহার করা হয়েছিল। তারা সত্যিই পরিস্থিতির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে বলটি প্রত্যাশার মতো দ্রুত ব্যাটে আসছে না। কিছুটা থমকে আসছে। তারা কীভাবে তাদের ইনিংস গঠন করেছে ও সেই অংশীদারিত্ব গড়ে তুলেছে তা দেখার পর সত্যি মনে হয়েছে , সবকিছুতে ব্যাট ছুঁড়ে মারার চেয়ে এই ধরণের পদ্ধতির প্রয়োজন।"
অভিষেক শর্মার প্রসঙ্গে গাভাস্কার আগেও বলেছিলেন ধরে খেলতে। এবারও খানিকটা তেমনই পরামর্শ দিলেন। লিটল মাস্টার বলেন , "প্রথম বলেই ছয় মারা যায় না। পিচে ওকে অনেকটা সময় কাটাতে হবে।প্রথম বল থেকেই বড় শট মারার চেষ্টা বন্ধ করতে হবে। যদি চলে আসে তাহলে ভাল কথা কিন্তু মাথা থেকে এটা সরাতে হবে যে প্রথম বলেই বড় শট মারব। সিঙ্গেল নিয়ে অপরজনকে স্ট্রাইক দিতে হবে। যদি চার বল ডট যায় তাহলেও কোনো ব্যাপার না। পিচে থাকলেই পরে সবটা মেকআপ হয়ে যাবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের