নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম প্রতিভা হল বৈভব সূর্যবংশী। IPL-এ বোলারদের শাসন করে এখন সে আলোচনার কেন্দ্রবিন্দু। মাত্র ১৫ বছর বয়সেই জশপ্রীত বুমরা ও জস হ্যাজেলউডের মত তারকাদের বিরুদ্ধে দারুণ ব্যাটিং করে রেকর্ড গড়েছে এই নাবালক। তারপরেও তার মুখে শোনা গেল বিষন্নতার সুর।
বিহারের সমস্তিপুর থেকে উঠে আসা এই বাঁ-হাতি ব্যাটার ইতিমধ্যেই ঘরোয়া ময়দানে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছে। গত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছিল আগেই। এরপর IPL-এ ক্রমাগত ভালো পারফরম্যান্স দেখাচ্ছে সে। শুক্রবার গুয়াহাটির মাঠে অসাধ্য সাধন করে বর্তমানে অরেঞ্জ ক্যাপ বা কমলা টুপির মালিকও এখন এই কিশোর।
এদিন ২৬ বলে ৭৮ রান করে আরসিবিকে হারায় বৈভব। তারপরেও এই বিস্ময় প্রতিভা নিজের খুশির চেয়ে দুঃখের কথাই বেশি শোনাল। তার মতে, আরও ২০ রান করতে পারলে দলের জয় আসতে হয়তো এতটা দেরি হতো না। ক্রিজে সেট হয়ে গিয়েও ইনিংসটি শেষ পর্যন্ত আরও বড় করতে না পারাই তার আক্ষেপ।
নিজের খেলার স্টাইল নিয়ে সে জানায়, তার প্রধান লক্ষ্য বল দেখে শট নেওয়া। প্রতিপক্ষ বোলার কে, কিংবা তার কত নামডাক-সেসব নিয়ে মাথা না ঘামিয়ে কেবল প্র্যাকটিসের কৌশল মাঠে কাজে লাগাতে সে পছন্দ করে। আরসিবির বিরুদ্ধে দাপট দেখিয়ে যখন মাঠ ছাড়ছিল, তখন গ্যালারি ভর্তি দর্শক দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। অল্প বয়সের বড় সাফল্য যাতে তাকে বদলে না দেয়, সেদিকেও কড়া নজর রাখছে ক্রিকেট মহল।
তবে সকল সংশয় উড়িয়ে দিয়ে এই তরুণ তুর্কি স্পষ্টভাবে জানিয়েছে, তার লক্ষ্য স্থির। কেরিয়ারের লম্বা পথের কথা মাথায় রেখে বাইরের প্রচারের চেয়ে মাঠের পরিশ্রমেই নিজেকে ডুবিয়ে রাখতে চায় এই হীরা। রাজস্থানের জয়ের দিনে রেকর্ডের যে ফুলঝুরি আজ বৈভব ছোটাল, তাতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের