নিজস্ব প্রতিনিধি , লাহোর - বিশ্বকাপ নিয়ে নাটকের শেষ নেই। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্তে অনড় থাকতে চাইছে পাকিস্তান। যদিও বাংলাদেশকে বোকা বানিয়ে দল ঘোষণা করেছিল সালমান আলী আঘাদের দল। এবার ফের বাংলাদেশের প্রসঙ্গ উস্কে ভারত ম্যাচ বয়কটের কথা জানাল পাকিস্তান। ভারত ম্যাচ বয়কট হবেই , জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্যাবিনেট বৈঠকে এই কথা ঘোষণা করেন শাহবাজ।
বুধবার ক্যাবিনেট বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে শাহবাজ বলেন, "টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। কারণ আমরা বাংলাদেশের পাশে রয়েছি। তাদের সঙ্গে যে আচরণ হয়েছে সেটা পুরোটাই রাজনৈতিক। কিন্তু খেলার দুনিয়ায় এইভাবে রাজনীতি আনা উচিত না। সেজন্য আমরা অনেক ভেবেচিন্তে সচেতনভাবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি এটাই প্রতিবাদের সঠিক সিদ্ধান্ত।"
বাংলাদেশ বাদ পড়তেই ভারতের বিরুদ্ধে বিদ্রোহী সুর তুলেছে পাকিস্তান। যেন বাংলাদেশের ওপর ভালবাসা উপচে পড়ছে তাদের। ভারত ম্যাচ বয়কট করলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে পাক বোর্ড। সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি ম্যাচ না খেললে আইসিসি থেকে পাক বোর্ডের বার্ষিক প্রাপ্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরোটাই আটকে দেওয়া হতে পারে। পাক মুদ্রায় যার পরিমাণ ৯৮৪ টাকারও বেশি। ভারত-পাক ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থা আইসিসির থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে। পাক বোর্ডের প্রাপ্য অর্থ থেকেই সেই অঙ্ক মেটানো হতে পারে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের