নিজস্ব প্রতিনিধি , লাহোর - এখনও ট্রফি হাতে পায়নি ভারত। এশিয়া কাপের পর এসিসি প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি সূর্যকুমাররা। অন্যদিকে , মহসিন নকভিও দাবি করেছেন তার হাত থেকেই ট্রফি নিতে হবে। যোগ্য দল হিসেবে ভারতকেই ট্রফি দিতে হবে কিন্তু তার হাত থেকেই নিতে হবে। এই দাবি মানতে নারাজ ভারত। মীমাংসাও হয়নি। এরই মাঝে নতুন দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
তাদের দাবি, বয়কটের কথা আগে থেকে জানানো হয়নি নকভিকে। পুরস্কারমঞ্চে গিয়ে সে কথা জানতে পারেন তিনি। পাক বোর্ডের এক সূত্র বলেছে , "এশিয়া কাপের ফাইনালের পর অতিথিরা যখন পুরস্কারমঞ্চে উঠে পড়েছেন, তখন ভারতীয় বোর্ডের এক প্রতিনিধি জানান যে, ভারতীয় দল মহসিন নকভির হাত থেকে পুরস্কার নেবে না। প্রায় ৪০ মিনিট নকভি মঞ্চে ছিলেন। তিনি বার বার ভারতীয় বোর্ডের প্রতিনিধিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রাজনীতি খেলার উপরে উঠে আসায় কোনো লাভ হয়নি।"
পাক বোর্ডের ওই সূত্রে আরও বলেছেন, "এশিয়া কাপ ট্রফি ভারতেরই। তারা যোগ্য দল হিসাবে প্রতিযোগিতা জিতেছে। কিন্তু ট্রফি এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধানের কাছ থেকেই নিতে হবে। সেটাই নিয়ম। একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। সাংবাদিকেরা আসবেন। সকলে দেখবেন। আমরা চাই ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকুক। রাজনীতির সঙ্গে যেন ক্রিকেট মিশে না যায়।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের