নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - ফুটবলের মক্কাই ধরে রাখতে পারল না ফুটবল জাদুকরকে। প্রশাসনের চরম অব্যবস্থায় মেসিকে দেখতে পারেননি সমর্থকরা। এরপরই ক্ষোভ প্রকাশ করেন তারা। এরপরই তড়িঘড়ি কলকাতা ছেড়ে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকেলে পদার্পণ করেন। তবে কলকাতা ব্যর্থ হলেও মেসিকে রাজার মত বরণ করে নিল হায়দরাবাদ। মাঠে নেমে বল নাচাতে দেখা গেল লিওকে।
কলকাতার ঘটনার পরেই হায়দরাবাদে মেসিকে নিয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল। কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে বিমানবন্দরের বাইরে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৭.৫৭ মিনিটে হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে আসেন মেসি। মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ চলছিল। লুই সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলকে নিয়ে ভিভিআইপি বক্সে দাঁড়িয়ে সেই ম্যাচ দেখতে থাকেন মেসি।মেসি মাঠে আসার পরেই মাঠে নামেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। গোলও করেন।
এরপর রাত ৮.১০ মিনিট নাগাদ মাঠে নামেন মেসি। গোটা স্টেডিয়াম তখন ‘মেসি, মেসি’ চিৎকার। মাঝে গিয়ে রেবন্ত, সুয়ারেজ় এবং ডি’পলের সঙ্গে ‘পাসিং দ্য বল’ খেলতে থাকেন মেসি। দু’বার লম্বা শটও মারেন।
মেসির সঙ্গে মাঠে ছবি শিকারীরা ছিলেন খুব কম সংখ্যায়। এটাই করতে ব্যর্থ কলকাতা।
রেবন্তও মেসির কাছে ঘেঁষছিলেন না বেশি। বাকি কাউকে যেতেও দেখা যায়নি। যথেষ্ট ব্যবস্থাপনা থাকায় লিও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। রেবন্ত তার নাম লেখা আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দিয়ে সই করিয়ে নেন । তারপর মেসির হাতে তুলে দেন একটি স্মারক। সুয়ারেজের হাতে স্মারক তুলে দেন রাহুল গান্ধী। মাইক হাতে ‘মেসি, মেসি’ বলে চিৎকারও করেন রেবন্ত। অর্থাৎ, কলকাতার শতগুণ ভাল ব্যবস্থাপনা দেখা গেছে হায়দরাবাদে। যার ফল উপভোগ করেছেন সমর্থকরা। প্রাণ ভরে মেসিকে দেখেছেন সকলে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের