নিজস্ব প্রতিনিধি , দুবাই - বয়স সংখ্যামাত্র। একথা রোনাল্ডোর সঙ্গে একেবারেই মানানসই। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এমন একজন খেলোয়াড় যিনি সন ধরণের গোল করেছেন। ২০১৬ সালে জুভেন্টাসের বিরুদ্ধে বাইসাইকেল কিকটি চিরস্মরণীয় হয়ে থাকবে ফুটবলবিশ্বে। ফের তেমনই একটি বাইসাইকেল কিকে প্রতিপক্ষের জাল ছিঁড়ে দিলেন পর্তুগিজ তারকা। দলের জয়ে শেষ পেরেক পুঁতে দিয়েছেন তিনি।
আল খালিজের বিরুদ্ধে ৪-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসের। ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোল করেন জাও ফেলিক্স। এরপর ৪২ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ওয়েসলি। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে এক গোল শোধ করে আল খালিজ। এরপর ৭৭ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে ব্যবধান ৩-১ করেন সেনেগাল স্ট্রাইকার সাদিও মানে।
খেলা তখন প্রায় শেষের দিকে। গোলের অপেক্ষায় রোনাল্ডো। চলছে অতিরিক্ত সময়ের খেলা। হঠাৎই ডান সাইড থেকে একটি ভেসে আসা ক্রসে হাওয়ায় শরীর ছুঁড়ে দিলেন পর্তুগিজ তারকা। গোলমুখী শটটি বাঁচাতে পারেননি গোলরক্ষক। তার হাতে লেগে বলটি সোজা জালে জড়িয়ে যায়। পিছন ফিরে দেখেন গোল। সোজা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উল্লাস করেন রোনাল্ডো।
শটটি মনে করিয়ে দেয় ২০১৬ সালে জুভেন্টাসের বিরুদ্ধে করা ঐতিহাসিক গোলটি। যেখানে জিজি বুফনের মত গোলরক্ষক নিছকই দর্শক ছিলেন। কার্ভাহালের ভেসে আসা ক্রসে ঠিক এমনভাবেই শরীর ছুঁড়ে বাইসাইকেল মারেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগের মত মঞ্চে এই গোল নিঃসন্দেহে ঐতিহাসিক। সেই গোলের কথা ফের মনে করিয়ে দিলেন পর্তুগিজ তারকা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের