নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ইংল্যান্ডকে উড়িয়ে সদ্য বিশ্বকাপ জিতেছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। যেখানে অধিনায়ক ছিলেন আয়ুষ মাত্রে। ফাইনালের দিন একটি গুরুত্বপুর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। শুধু তাই নয় গোটা টুর্নামেন্টেই মোটের ওপর ভাল ছন্দে ছিলেন। এবার বিশ্বকাপজয়ী অধিনায়ককে সংবর্ধনা সহ বিশেষ পরামর্শ দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় তারকা সচিন তেন্ডুলকর।
দেশে ফেরার পরেই রাজকীয় সম্মান পেয়েছেন আয়ুষ। আমন্ত্রণ পেয়েছিলেন একেবারে মাস্টার ব্লাস্টারের বাড়িতে। সেখানে সপরিবারে গিয়ে শুধু উপহার পেলেন না মিলল আশীর্বাদ ও ভবিষ্যতে সফল হওয়ার মন্ত্র। আয়ুষকে নিজের একটি টেস্ট জার্সি উপহার দেন। সেই জার্সিতে লেখা ছিল , "প্রিয় আয়ুষ, ভবিষ্যৎ কেরিয়ারের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।"
সচিনের বাড়িতে আয়ুষ ছাড়াও উপস্থিত ছিলেন তার মা বাবা ও দাদা। পরামর্শ দিয়ে সচিন বলেন , "পরিশ্রম করতে থাকো। মনঃসংযোগ হারিয়ে ফেলো না। লোকের কথায় ভেসে যেও না। অনুশীলন করে থাকো। চারদিকে অনেক প্রলোভন আসবে। সেগুলোয় কান দেবে না।"
এরপর সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপজয়ী অধিনায়ক লেখেন , "টিভির পর্দায় আপনাকে দেখে বড় হয়েছি। আজ আপনার সফরের একটা অংশ হাতে ধরে আপনার বাড়িতে দাঁড়িয়ে। এই সম্মানের জন্য ধন্যবাদ। ভারতীয় ক্রিকেটকে আপনি যেভাবে বছরের পর বছর সম্মান দিয়েছেন, আমিও সেই সম্মান বজায় রাখব।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের