নিজস্ব প্রতিনিধি , বেলগ্রেড - সার্বিয়ায় প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিচ সহ তাঁর সরকারের বিরুদ্ধে চলছে ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে যোগ দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এরপরেই তাকে দেশবিরোধী তকমা দেওয়া হয়েছে। এমনকি নিজের ঘর ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যেতে পারেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
গত ডিসেম্বরে ছাত্র আন্দোলন শুরু হয়। প্রথম থেকেই সেই আন্দোলনের সমর্থন করায় সরকারের চোখে বিষ হয়ে ওঠেন তিনি। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় তিনি উৎসর্গ করেছিলেন প্রয়াত এক ছাত্রকে। আন্দোলনের সময় দুর্ঘটনায় সেই ছাত্রের মৃত্যু হয়। এমনকি বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে জোকোভিচ যে টি-শার্ট পরে যান তাতে লেখা ছিল ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’। এরপরেই সরকারের নিশানায় এসেছেন তিনি।
ভুকিচের সরকারের তরফ থেকে তার বিরুদ্ধে লাগাতার প্রচার করা হচ্ছে। তাকে রীতিমত কোণঠাসা করে দিচ্ছে সার্বিয়ান সরকার। নিজের দেশেই ভীষণ অসুরক্ষিত মনে করছেন জোকোভিচ। তিনি দেশ ছাড়তে চাইলে তাকে বাঁধাও দেওয়া হবে না সরকারের তরফে। জোকোভিচের ওপর সরকারের অভিযোগ , দেশের স্বার্থে কোনকিছুই করেনি তিনি। ব্যক্তিগত স্বার্থে দেশের নাম ব্যবহার করেছেন।
সূত্রের খবর , পরিবারের সুরক্ষা সহ ভবিষ্যৎ নিশ্চিত করতে গ্রিসের অ্যাথেন্সে চলে যেতে পারেন জোকোভিচ। সম্প্রতি গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে একাধিক বার দেখা করেছেন জোকোভিচ। এরপরই ভেবে নেওয়া হচ্ছে যে পাকাপাকিভাবে গ্রিসকে বেছে নিতে পারেন সার্বিয়ান তারকা।
আন্দোলনের শুরুর দিকে জোকোভিচ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন , "দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ। যুব সমাজের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আমার মতে, উন্নত ভবিষ্যতের জন্য তাদের কথা শোনা ভীষণই জরুরি। তাদের সম্মান প্রাপ্য।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের