নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীঘাট ক্লাবে খেলেন আকাশ বিশ্বাস। দীর্ঘদিন ধরেই ভুগছেন কিডনির সমস্যায়। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে বাংলার ক্রিকেটারের। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলেন আকাশের মা। ছেলের জন্য নিজের কিডনি দেবেন বলেও ঠিক করেছেন তিনি। তবে চিকিৎসার খরচ পুরোপুরি জোগাড় করতে না পারায় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানালেন লক্ষীরতন শুক্লা।
সূত্রের খবর , কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করাতে হবে। মায়ের সঙ্গে ছেলের কিডনি মিলে যাওয়ায় সেই সমস্যা মিটলেও অস্ত্রোপচারের খরচ জোগাড় করা হয়নি।সেই খরচ জোগাতেই মুখ্যমন্ত্রীর কাছে এবার সাহায্যের আহ্বান জানালেন বাংলার কোচ। বৃহস্পতিবার লক্ষ্মীর সঙ্গে দেখা করতে সল্টলেকে জেইউ সেকেন্ড ক্যাম্পাসে বাংলার অনুশীলনে আসেন আকাশ। ছয় মাস আগে এই ক্রিকেটারের হাতেই ৬ লক্ষ টাকা তুলে দেন লক্ষীরতন শুক্লা।
বাংলার প্রাক্তন অধিনায়ক বলেন, "আকাশের অসুস্থতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি নিশ্চিত, ও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে। আর সেজন্য আমাদের সবাইকে ওর পাশে থাকতে হবে। আমি অনুরোধ করব, সবাই যেন চিকিৎসার জন্য আকাশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।"
উল্লেখ্য , কালীঘাট স্পোর্টিংয়ের হয়ে খেলেন আকাশ। লেগ স্পিন বোলিং করেন। ব্যাটিংয়েও বেশ দক্ষ। তবে ভাগ্যের পরিহাসে আজ দুটি কিডনি হারিয়ে প্রায় মৃত্যুর মুখে তিনি। ময়দানের কোনো ক্রিকেটারের পক্ষে এই টাকা জোগাড় করা কার্যত অসম্ভব। তাই মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানালেন শুক্লা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের