নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জাতীয় কোচের পথ অনুসরণ করছেন অভিষেক শর্মা। বিশ্বকাপ ফাইনালে ব্যাট চললেও প্রকৃত অর্থে ছন্দে নেই তিনি। অনুশীলনেও নীতীশ কুমার রেড্ডির শর্ট বলে আউট হয়েছিলেন। প্রথম ম্যাচেও জেকব ডাফির শর্ট বলে প্যাভিলিয়নে ফিরেছেন। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক শর্মা। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
কেকেআরের বিরুদ্ধে নামার আগে অভিষেক সোজা চলে গেলেন মা কালীর মন্দিরে।ভক্তিভরে পুজো দিলেন বিশ্বের সেরা টি-২০ ব্যাটার। হাতে প্রদীপ নিয়ে আরতিও করলেন। কালীঘাট মন্দিরে অভিষেকের ছবিগুলি ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যে বিগত কয়েকবছর ধরেই সংস্কৃতির রেশ দেখা গেছে তার আরও একটি উদাহরণ অভিষেক শর্মা।
উল্লেখ্য , টি টোয়েন্টি বিশ্বকাপের মরণ বাঁচন ম্যাচের আগেও কালীঘাট মন্দিরে যান গৌতম গম্ভীর। গোটা টুর্নামেন্টে শান্ত ছিল অভিষেকের ব্যাট। তবে ফাইনালে সকলের আশা রেখে ফিরে আসেন। দুরন্ত অর্ধ শতরান করে দলকে অনেকটাই এগিয়ে দিয়েছিলেন অভিষেক। তবে প্রকৃত অর্থে একেবারেই ছন্দে নেই অভিষেক শর্মা। ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত খেলতে হলে এই আইপিএল তার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের