নিউজ ডেস্ক - গত ১২ই জুন ইংল্যান্ডের মাটিতে শুরু হয়েছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার রাতে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল হরমনপ্রীতরা। দীপ্তির ঘূর্ণিতে কার্যত উড়ে গেল ফাতিমা সানার দল। স্মৃতির ব্যাটে বাজিমাৎ , রিচা খেললেন ঝোড়ো ইনিংস। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বড় জয়ের ফলে বেশ কিছুটা এগিয়ে ভারত।
বার্মিংহ্যামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভারতের প্রথম ইনিংস শুরু হয় শেফালী বর্মার লম্বা ছয় দিয়ে কিন্তু তার পরই ফিরতে হয় তাকে। পরবর্তী ব্যাটার জেমাইমা রডরিগেজের ব্যাট থেকেও এদিন রান আসেনি, মাত্র এক রান করেই ফিরে যান তিনি। শুরুতে দুই উইকেট হারানোর পর ভারতের ইনিংসের হাল ধরেন স্মৃতি মন্ধানা ও অধিনায়ক হরমনপ্রীত। অত্যধিক বাউন্সের জন্য প্রথমে এক-দুই রান নিয়ে খেলতে থাকেন, পরে দুজনেই রানের গতি বাড়ান।

ভারত মজবুত স্থিতিতে পৌছনো মাত্রই স্মৃতি মান্ধানার উইকেট তুলে নেন অধিনায়ক ফাতিমা সানা। ৪৪ বলে ৬৮ রানের ইনিংসের খেলেন স্মৃতি মান্ধানা। ভারতী ফুলমালি চার নম্বরে ব্যাট করতে এলেও মাত্র ১ রান করে স্টাম্পড আউট হন। তার কিছুপরেই ৩৬ রানে হরমনপ্রীতকেও ফেরান ফাতিমা। তবে শেষ দিকে এসে ব্যাটে ঝড় তোলেন বাংলার রিচা ঘোষ। মাত্র ১৭ বলে ৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ৬ উইকেটে ভারত ১৭০ রানই তুলতে পারে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে কিছুটা ছন্দে দেখা যায় পাকিস্তানকে। ৩৮ রানের মাথায় প্রথম উইকেটটি নেন স্পিনার দীপ্তি শর্মা। অধিনায়ক হরমনপ্রীতের বোলার পরিবর্তন কাজে আসে ভারতের। ভারতীয় স্পিনারদের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটাররা। তাসের ঘরের মত ভেঙে পড়তে দেখা যায় তাদের।

ম্যাচের সবচেয়ে সফল বোলার ছিলেন দীপ্তি শর্মা। তিনি চার ওভারে মাত্র ১০ রান খরচ করে ৫ উইকেট নেন , সঙ্গে একটি রান আউটও করান। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হন। শ্রী চরণী ২১ রান খরচ করে তুলে নেন ৩টি উইকেট। শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০৬ রানে অলআউট হয় পাকিস্তান দল। দীপ্তির ঘূর্ণিতে ধূলিসাৎ হয়ে যায় পাকিস্তানের মহিলা দল। প্রথম ম্যাচেই ৬৪ রানের বড় জয়ের ফলে ভালো রান রেট সংগ্রহ করেছে ভারত। গ্রূপ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের