নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নির্বাচনের আবহে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাম শিবির ও তৃণমূলের মধ্যে তৈরি হলো তীব্র সংঘাতের পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে তমলুকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে ময়দানে নামতে হয় কেন্দ্রীয় বাহিনী-সহ পুলিশকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা ভোট। তাই শনিবার জেলাশাসকের দফতরে নাম দাখিল করতে আসেন ঘাসফুল শিবিরের ৪ প্রার্থী। তাঁদের আগমনের কিছুক্ষণ পর একই উদ্দেশ্যে সেখানে পৌঁছান সিপিআইএম প্রার্থী ইব্রাহিম আলী। এরপরই উপস্থিত শাসক দলের সমর্থকরা বিরোধীদের লক্ষ্য করে ‘চোর’ ধ্বনি তুলতে শুরু করলে পাল্টা লাল ঝান্ডার কর্মীরাও একই ভাষায় চিৎকার করেন। যার জেরে মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে প্রবল বচসা-সহ অস্থিরতা তৈরি হয়।

পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। উভয় পক্ষের এই স্লোগান প্রতিযোগিতায় এলাকা রণক্ষেত্রের চেহারা নিলেও নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বড়সড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এই প্রক্রিয়ার মাঝেই উর্দিধারীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বাম প্রতিনিধিরা। যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে তৃণমূলের এক সমর্থক জানান, 'আমরা মমতা ব্যানার্জির সৈনিক, তাই আমাদের জয় নিশ্চিত। বিরোধীরা কোনো লাভ করতে পারবে না, মানুষ আমাদের সঙ্গেই আছে। চোর স্লোগান দিয়ে আমাদের আটকানো যাবে না। উন্নয়নের জোয়ারে এবারও বিরোধীদের জামানত জব্দ হবে এবং আমরাই শেষ হাসি হাসব'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের