নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - জয়ের পরও জোড়া বিপাকে শ্রেয়স আইয়ার। গুজরাতের বিরুদ্ধে জয় পেয়েও বড় ধাক্কা পেলেন শ্রেয়স আইয়ার। খেলার সময় চোট পেয়ে পরে জরিমানার মুখে পড়তে হল পঞ্জাব অধিনায়ককে। নতুন সিজনের প্রথম দল হিসেবে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছে পঞ্জাব।
ঘটনাটি পঞ্জাবের ১৮ তম ওভারের। সতীর্থ কুপার কনোলির শট সরাসরি তার দিকে আসে। হাত এগিয়ে শরীর বাঁচানোর চেষ্টা করেন শ্রেয়স। বল গিয়ে তার ডান হাতের কব্জিতে লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। মাঠে চিকিৎসা চলে আইয়ারের। বোঝা যাচ্ছিল যন্ত্রণা তখনও হচ্ছে। কিছুক্ষণ পর ফের ব্যাটে গেলেও প্রথম বলেই বাড়ি ফেরেন আইয়ার।
এরপর মন্থর বোলিংয়ের জেরে অধিনায়ক হিসেবে শাস্তি পেয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক। আইপিএলের গভর্নিং কাউন্সিল একটি বিবৃতিতে বলেছে , "গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যেহেতু এটা তার প্রথম অপরাধ তাই আইপিএলের ২.২২ ধারা অনুযায়ী তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।"
কিছুদিন আগেও বিরাট চোট থেকে উঠলেন আইয়ার। তার চোট পরীক্ষা করে দেখা হবে। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন পরবর্তী ম্যাচে আইয়ার খেলতে পারবেন কিনা। ম্যাচ শেষে আইয়ার বলেছেন , "এখন ঠিক আছি। এটুকুই বলব। বেশি কিছু বলতে চাই না। ইতিবাচক থাকতে চাই। আশা করছি, সব ঠিক হবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের