নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কাফা নেশনস কাপের দ্বিতীয় ম্যাচে চোয়ালে চোট পেয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ছিটকে যান সন্দেশ ঝিঙ্গন। অবশেষে অস্ত্রোপচার করাতে হলে ভারতীয় অধিনায়কের। নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সফল অস্ত্রপচারের কথা জানান সন্দেশ। গালের হার ভেঙে যায় তার। অস্ত্রোপচারের আগেই ফেডারেশন একটি বিবৃতি জারি করে সন্দেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
শুভাশীষ বোসের চোটের সময় ফেডারেশন নাকি কোনো খোঁজ নেয়নি। এমনকি মোহনবাগানের সঙ্গে ঝামেলার পর বিতর্কেও জড়ায় এআইআইএফ। তাদের ওপর অভিযোগ ওঠে , ফুটবলারদের পাশে থাকতে জানেনা ফেডারেশন। এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই ঝিঙ্গনের পাশে থাকার আশ্বাস দিয়েছে তারা।
ভারতীয় অধিনায়কের চোট নিয়ে ফেডারেশন লেখে, "সন্দেশ যাতে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সহ প্রয়োজনীয় সাহায্য পায়, সেই উদ্দেশ্যে ফেডারেশন এফসি গোয়া একসঙ্গে কাজ করছে। ওর প্রতি পূর্ণ সমর্থনও আছে আমাদের। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময় গালের হাড় ভাঙ্গে সন্দেশের। গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে রয়েছে। ওর সুস্থতার দিকে সম্পূর্ণ নজর রাখছে তারা।"
অস্ত্রোপচারের পর এআইএফএফ সহ এফসি গোয়াকে ধন্যবাদ জানিয়ে সন্দেশ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "ঈশ্বরের কৃপা, ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফসি গোয়ার সাহায্যে অস্ত্রোপচার সফল হয়েছে। এবার সেরে ওঠার প্রক্রিয়া শুরু। সেদিন চোট পাওয়ার পরেও পুরো ম্যাচ খেলার সিদ্ধান্ত একেবারেই আমার ছিল। যদিও এর জন্য আমি গর্বিত নই। কাউকেই বলব না যে চোট নিয়ে খেলা উচিত। তাই পুরোটাই আমার দোষ।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের