নিজস্ব প্রতিনিধি , উত্তর চব্বিশ পরগণা - সংসারের অবস্থা ভাল নয়। শিশু জন্ম দেওয়ার ৬ দিনের মধ্যেই বুকে চাপা ব্যথা নিয়ে অপ্রস্তুত সিদ্ধান্ত নিলেন কাঁচড়াপাড়া পৌরসভার ফোরম্যান কলোনির এক দম্পতি। খাওয়াতে পড়াতে পারবেন না অনুভব করেই মায়া না বাড়িয়ে ৬ দিনের পুত্রসন্তানকে বিক্রি করলেন তারা। ঘটনায় এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়লেন দম্পতি। তবে এলাবাসীর অভিযোগ এর আগেও বাচ্চা বিক্রি করেছেন তারা। অভিযোগ অস্বীকার করেন দম্পতি।
সূত্রের খবর , পেশায় ভ্যানচালক নিতাই রায়। রবিবার চুপিচুপি তাদের ঘরে আসেন তিন মহিলা। তারা বেরিয়ে যাওয়ার পর পিছন পিছন তার স্ত্রীও বাচ্চাটিকে নিয়ে বেরোন। পুরো বিষয়টির প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী। তিনি বিজপুর থানায় দম্পতির নামে অভিযোগ দায়ের করেন। দম্পতিকে অনেক জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে সত্যিটা স্বীকার করেন তারা। প্রতিবেশীদের অভিযোগ বাচ্চা বিক্রি করে সেই টাকায় টোটো কিনেছেন নিতাই রায়।
বাচ্চার বাবা বলেন, "আমাকে অনেকেই বাচ্চা দানের কথা বলেছেন। কিন্তু আমি বলেছি ভেবে দেখিনি। এরপর আমি এই সিদ্ধান্ত নিলাম। সকলেই বলছে বিক্রি তবে বিক্রি নয় আমি দান করতে চেয়েছিলাম বাচ্চাকে। সবাই আমায় ভুল বুঝছে।"
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জানিয়েছেন , "দেখলাম তিনজন মহিলা তাদের ঘরে ঢুকলেন। এরপর তার পিছন পিছন বাচ্চাকে নিয়ে মাও বেড়িয়ে গেলেন। আমার সন্দেহ হল। একজন এসে বলল বাচ্চা কিনতেই এসছে তারা। তখনই আমি থানায় গেলাম। কেউ থানায় যাওয়ার খবর ফাঁস করে দেওয়ায় ওরা বাচ্চাটিকে আবার বাড়িতে নিয়ে আসে। এর আগেও ওরা বাচ্চা বিক্রি করেছে। আমি বাধ্য হয়ে আজকে সকলকে খবর দিলাম। এর একটা বিহিত হওয়া দরকার।"
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের