নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘ চার মাসের SIR প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিতর্কের শেষ নেই। চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকা থেকে লক্ষাধিক ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে রাজনীতিক তরজা তুঙ্গে। বিচারাধীনের সংখ্যাও প্রচুর। বাদ যাননি সেনা জওয়ানসহ তারকারাও। ঘটনায় নির্বাচন কমিশনসহ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে শাসক শিবির থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হল নবদ্বীপে।

সূত্রের খবর , নবদ্বীপ পৌরসভার মনিপুর তিন মাথা মোড়ে দেশের নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের কুশ পুতুল দাহ করা হয়। রবিবার সকাল থেকে মনিপুর নন্দ কুমার স্কুলের হল ঘরে অনুষ্ঠিত হয় ইস্টার্ন রেলওয়ে ব্যান্ডেল কাটোয়া শাখা সংগ্রমী হকার্স ইউনিয়নের ১৬ তম দ্বি বার্ষিক সম্মেলন। দেশে বৈধ ভোটারের নাম দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
এই বিক্ষোভ কর্মসূচিতে যেখানে উপস্থিত ছিলেন CPIML- এর রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু, জীবন কবিরাজ ও নদীয়া জেলা কমিটির সদস্য পরিক্ষিত পাল। এছাড়াও ছিলেন নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক নারায়ন দেবনাথসহ অসংখ্য রেল হকার বন্ধুরা। ব্যানার নিয়ে অনেকটা রাস্তা হেঁটে নির্বাচন কমিশনকে রীতিমত তুলধনা করেন তারা।

নদীয়া জেলা কমিটির সদস্য পরিক্ষিত পাল জানিয়েছেন , "আজ পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এত বড় একটা আসনে বসে দিনের পর দিন বিজেপির হয়ে কাজ করছেন তিনি। বৈধ ভোটারদের নাগরিকত্ব কেড়ে নিয়ে বিজেপিকে জেতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি। আবার এই রাজ্যেই আসছেন। তাই আজ আমরা ওনার কুশপুতুল দাহ করছি। SIR এর নামে এই বৈধ ভোটার বাদ যাওয়া নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।"
উল্লেখ্য , SIR নিয়ে তীব্র বিরোধিতার মাঝে রবিবার রাতে কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে তিনি যাবেন কালীঘাটে। সেখানে কালীঘাট মন্দিরে যাবেন তিনি। এরপর রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁর বৈঠক ও সফরের অন্য কর্মসূচি শুরু হবে তার।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা