নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের নিজেদের দায়িত্ববোধ সহ বুদ্ধিমত্তার পরিচয় দিল পুলিশ। হারিয়ে যাওয়া একটি শিশুকে দাদু ঠাকুমার কোলে ফিরিয়ে দিল শান্তিপুর পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে কয়েক ঘন্টায় পরিবারের হতে তুলে দিয়ে ফের প্রশংসিত হল প্রশাসন। ঘটনায় শোরগোল শুরু হয়ে যায় গোটা এলাকায়।

সূত্রের খবর , পাঁচ বছরের শিশুটির বাড়ি শান্তিপুর বাবলা পঞ্চায়েতের প্রমোদনগরে। কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।শান্তিপুর থানার পুলিশ আধিকারিক SI নন্দ দুলাল হাজরা তার গয়েশপুর এলাকায় তার ডিউটি পালনের সময় বাচ্চাটিকে দেখতে পান। পরনে হলুদ গেঞ্জি। এরপর সন্দেহের বশে শিশুটিকে কিছু জিজ্ঞাসা করলে বলতে পারছিল না। এরপরই শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয় তাকে।

এরই মাঝে খোঁজ করা শুরু হয় পরিবারের। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে পরিবারকে খুঁজে বের করে পুলিশ। থানায় ছুটে আসে পরিবার। হারিয়ে যাওয়া শিশুকে চোখের সামনে দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। সত্যি যেন প্রাণ ফিরে পাওয়ার মত। এরপর বর্তমান শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী কাজল ব্যানার্জির তত্ত্বাবধানে পরিবারের হাতে তুলে দেয়া হয় শিশুটিকে।
ঘটনা প্রসঙ্গে শিশুটির ঠাকুরদা কার্তিক বিশ্বাস জানিয়েছেন , "সকাল ৮ টার পর হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়। বুঝতে পারিনি যে ঘটনাটা এতদূর এগিয়ে যাবে। আমরা তো খোঁজাখুঁজি করছিলাম। এর কয়েকঘন্টার মধ্যে ফোন আসতেই যেন বুকে জল এল। মা বাবা এখানে থাকেনা। আমরা ওকে খুব ভালোবাসি। ওর ঠাকুমা খুব কান্নাকাটি করছিল। আমরা ওর পাশে সবসময় থাকব। সবরকম আর্থিক সাহায্য করার চেষ্টা করব।"
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের