নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মহা ডার্বি। দল বদলের বাজারে তারকা ফুটবলারদের সই করায় ইস্টবেঙ্গল। এখনও অবধি সেই উদ্দেশ্য সফল। তাদের মধ্যে অন্যতম মহম্মদ রশিদ। রবিবার ডার্বিতে বড় ভূমিকা পালন করতে পারতেন। তবে দুঃখের বিষয়। রশিদ নয় গোটা ইস্টবেঙ্গল পরিবারে শোকের ছায়া। বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছেন শেখ রশিদ।
রবিবার মোহনবাগানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না মহম্মদ রশিদ। বাবার মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতেই প্যালেস্টাইনে ফিরে গিয়েছেন এই মিডফিল্ডার। রশিদের অনুপস্থিতি যেমন বড় ধাক্কা ঠিক ততটাই অন্যদিকে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে ইস্টবেঙ্গল। লেফট ব্যাক হিসেবে দলে যোগ দিয়েছেন জয় গুপ্ত। দলের হয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন তিনি।
দুই দলই জোরকদমে ডার্বির প্রস্তুতি পর্ব সারছে। মোহনবাগান যেমন সেট পিস অনুশীলন করছে আবার অন্যদিকে ইস্টবেঙ্গলে নিজেদের মধ্যে ম্যাচ খেলে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি বেশ কিছু ম্যাচে ভুরিভুরি সুযোগ হাতছাড়া করেছে লাল হলুদ। তবে এদিন সেই সুযোগ হাতছাড়া করলে নক আউট পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে। তবে লিস্টন কোলাসোর দুরন্ত ছন্দ কিছুটা হলেও কপালে ভাঁজ ফেলতে পারে লাল হলুদের। তবে মনবীর সিংহের চোট নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তাঁকে সুস্থ করে তোলার মরিয়া চেষ্টা চলছে।
ইতিমধ্যেই কোচ অস্কার ব্রুজো টিম হাডলে দলকে ডার্বির গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। এরপর দেশীয় ফুটবলারেরা নিজেদের মধ্যে অনুশীলন করেন। কিছু ক্ষণ পর বিদেশি ফুটবলাররা যোগ দেওয়ায় দুটো দলে ভাগ হয়ে অনুশীলন করে ইস্টবেঙ্গল। যদিও জয় গুপ্তার কথা আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। তবে অনুশীলনে নেমেই বুঝিয়ে দিয়েছেন কতটা ছন্দে আছেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের