নিজস্ব প্রতিনিধি , লিমা - ডার্বি শুরুর আগে মর্মান্তিক দুর্ঘটনা। পেরুর রাজধানী লিমায় আলেহান্দ্রো ভিয়ানুয়েভা স্টেডিয়ামে ফুটবল ডার্বির আগে এক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ জন। আহত হয়েছেন কমপক্ষে ৪৭ জন। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি সরকারের তরফেও কোনো মন্তব্য করা হয়নি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা ভীষণই আশঙ্কাজনক।

সূত্রের খবর , রবিবার পেরুর লিগে আলিয়াঞ্জা লিমার মাঠে তাদের প্রতিপক্ষ ইউনিভার্সিটারিয়ো। লিমা ডার্বির আগে প্রথা মেনে ভিয়ানুয়েভা স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ক্লাবের পতাকা উড়িয়ে ফুটবলারদের উৎসাহিত ও সম্মান জানানো হয়। সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ছিল , স্টেডিয়ামের একাংশ ধসে পড়ে এই দুর্ঘটনা। তবে সেই দাবি নাকচ করে দিয়েছে আলিয়াঞ্জা লিমা ক্লাব কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর গোটা স্টেডিয়াম চত্বরে শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। একের পর এক অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় স্টেডিয়ামের বাইরে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয়। গোটা লিমাজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ। তবুও নির্ধারিত সূচি মেনেই ডার্বি হবে বলে জানানো হয়েছে।

পেরুর স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাস্কো এই মর্মান্তিক দুর্ঘটনা শোকপ্রকাশ করেছেন। আবার দমকল দফতরের তরফে বিবৃতি দিয়েও জানানো হয়েছে , "দক্ষিণ দিকের গ্যালারির কাঠামো একদম ভাল অবস্থায় ছিল। কোথাও কোনও অংশ ধসে পড়েনি।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের