নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, ডার্বির টিকিট প্রথমে পাওয়া যাবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে, অনলাইনে। নির্দেশানুযায়ী, সমর্থকরা টিকিট বুক করতে চেয়েছিলেন সমর্থকরা। তবে কয়েক মুহূর্তের মধ্যেই উত্তেজনা হতাশায় পরিণত হয়।
সূত্রের খবর, মোট ৬২,৪৪০ টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ৩৬,৪০৩ টিকিট কমপ্লিমেন্টারি। চারটি স্থানীয় ক্লাব, স্পনসর, সহযোগী সংস্থা, রাজ্য সরকার, আইএফএ ও ভারতীয় সশস্ত্রবাহিনীক এই টিকিট দেওয়া হচ্ছে। বাকি থাকছে ২৬,০৩৭ টিকিট। এর মধ্যে ১০,৭২৫ টিকিট কিনে নিয়েছে দুই ক্লাব ও আইএফএ।বাকি ১৫,৩১২ টিকিট সাধারণ দর্শকদের জন্য বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার অনলাইনে মোহনবাগানের জন্য বি-৩ ও ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ডি-৩ টিকিট নির্ধারিত করা হয়। তাই সকাল থেকে দুই দলের সমর্থকরা টিকিট বুক করার চেষ্টা চালান। অনলাইনে টিকিট বিক্রির অপশনে ক্লিক করার পরই দেখা যায় সোল্ড আউট। তবে সমর্থকদের জন্য রয়েছে সুখবর। অফলাইনে পাওয়া যাবে টিকিট।
আগামী ১৬ই আগষ্ট সকাল ১১টা থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবুতে অফলাইন টিকিট পাওয়া যাবে। প্রতি ব্যক্তির জন্য মাথাপিছু ২টি করে টিকিট ধার্য করা হয়েছে। অতীতেও ডুরান্ড ডার্বির টিকিট নিয়ে হাহাকার দেখা দিয়েছিল। আসন্ন ডার্বির টিকিট নিয়েও তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় ধার্য করা বাকি টিকিটগুলো সমর্থকরা পায় কিনা। তবে এখনও টিকিট নিয়ে কালোবাজারির আশঙ্কা রয়েছে তুঙ্গে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের