নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - এবার দীঘার জগন্নাথ ধামে বসে ভোগ খেতে পারবেন ভক্তরা। নতুন বছরের আগেই সুখবর ধর্মপ্রাণ মানুষদের জন্য। এতদিন মন্দিরে ভক্তদের শুকনো প্রসাদ কিনে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। তবে, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের জন্য এবার মন্দিরে বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হল।
ভক্তি আর শান্তির মেলবন্ধনে দীঘা জগন্নাথ ধাম বর্তমানে ধর্মীয় মানুষের মনে স্থান করে নিয়েছে। উদ্বোধনের পর থেকে জগন্নাথ দর্শনে কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন মানুষ। গত রবিবার মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের জন্য এবার মন্দিরেই বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। ভোগ গ্রহণের জন্য মন্দির কর্তৃপক্ষের ৯০৫৯০৫২৫৫০ এই নম্বরে সকালের মধ্যে বুকিং করতে হবে। সকালের প্রাতঃরাশের জন্য আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে। এছাড়াও সন্ধ্যায় মহাপ্রসাদ গ্রহণের জন্য সেই দিন বিকেলের মধ্যে বুকিং করতে হবে।
দুপুরের মধ্যাহ্ন ভোজের তালিকায় থাকছে মোট আট রকমের পদ যেমন - পোলাও, খিঁচুড়ি, সাদা ভাত সহ থাকছে বিভিন্ন রকমের সবজি আর মিষ্টান্ন। রবিবার প্রথম দিনে মোট ৫৬ জন ভোগ প্রসাদ গ্রহণ করেছেন, সোমবার প্রসাদ গ্রহণ করেছেন ১০০জন। একসাথে ২০০ জন ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। সেজন্য মোট ৫০ টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘার আকর্ষণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই ডিসেম্বর আর জানুয়ারিতে যে অন্যান্য বছরের থেকে ভিড় বেশি থাকবে তা অপেক্ষা রাখে না।
জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস জানিয়েছেন, "দীঘা জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই মানুষের ভক্তি, শ্রদ্ধা আর আগ্রহ আমাদের উৎসাহ জুগিয়েছে। এতদিন ভক্তদের শুকনো প্রসাদ ও বুকিং করা মধ্যাহ্ন ভোজের সুবিধা ছিল কিন্তু মন্দিরে বসে এবার মহাপ্রসাদ গ্রহণের সুযোগ পাবে ভক্তরা। এবার আধ্যাত্মিক পরিবেশে মন্দিরের সামনে বসে মহা প্রসাদ গ্রহণ করতে পারবে ভক্তগণ।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের