নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - উৎসবের আবহে মধ্যমগ্রামে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বেসরকারি বাসের রেষারেষিতে প্রাণ গেল এক নিষ্পাপ মাধ্যমিক পরীক্ষার্থীর। দুর্ঘটনার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। স্থানীয়দের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, বুধবার দুপুরে মেঘদূত বাসস্ট্যান্ডের কাছে অন্তরা বোস এক বন্ধুর সঙ্গে স্কুটি চালাচ্ছিলেন। অন্তরা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং সামনেই তার মাধ্যমিক পরীক্ষা ছিল। বাসটি যশোর রোড দিয়ে যাচ্ছিল। ওই সময় দুটি এল২৩৮ বেসরকারি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। তাদের মধ্যেই একটি বাস স্কুটির পিছনে ধাক্কা মারে, যার ফলে অন্তরা রাস্তার ওপর পড়ে যান এবং বাসের চাকা তার ওপর চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তরার। সঙ্গে থাকা অপর বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঘাতক বাসটিকে আটক করে এবং সেটিতে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ঘটনা প্রসঙ্গ নিহত মেয়েটির পরিবারের দাবি, এই L238 এর বেপরোয়া গতিতে চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। যে বাস মেরেছে সেই বাস আর তার চালককে আমাদের সামনে এনে দেখাতে হবে। রাস্তা অবরোধ করিনি আমরা। শুধু যেই L238 গুলো ছিল সেগুলোকে আটকানো হয়েছে।
পুলিশ আধিকারিক জানিয়েছে, দুর্ঘটনাটি কেন হয়েছে সেটা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেটা দেখেই ব্যবস্থা নেওয়া হবে। তবে নিহতের পরিবার বাস ভাঙচুর করেছে আইন হাতে তুলে নিয়েছে সেটা দেখা হবে। দরকার পড়লে তাকে গ্রেফতারও করা হবে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের