নিজস্ব প্রতিনিধি , কেরল - প্রথম দুই ম্যাচের মত একই চিত্র দেখা গেল তিরুবনন্তপুরমে। প্রথমে ব্যাট করে কম রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। অনায়াসেই রান তাড়া করে জয় পেল স্মৃতি মন্ধানারা। নজির গড়লেন দীপ্তি শর্মা। অর্ধেকের বেশি রান করেন শেফালী ভার্মা। দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারতের মহিলা বাহিনী। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১১২ রান তোলে শ্রীলঙ্কা। হাসিনি পেরেরার ২৫ রান করে শ্রীলঙ্কার হয়ে ভাল শুরু করেন। অন্যদিকে একের পর এক উইকেট হারায় শ্রীলঙ্কা। চামারি আটাপাট্টুকে ৩ রানে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন দীপ্তি। কাবিশা দিলহারি ২০ ও ইমেশা দুলানি ২৭ করেন। ৪০ রানের জুটি গড়েন তারা। এরপর আর কেউই দলকে ভরসা জোগাতে পারেননি।
এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরে চার উইকেট নিয়ে দলকে জেতালেন রেণুকা সিং ঠাকুর। ২১ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংকে ধসিয়ে দিলেন তিনি। ১৮ রানে ৩ উইকেট নিলেন দীপ্তি শর্মা। ভারতের পুরুষ ও মহিলা মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে ১৫০টি উইকেট নিলেন দীপ্তি। টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় অস্ট্রেলিয়ার মেগান শুটের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন দীপ্তি।
জবাবে রান তাড়া করতে নেমে ১৩.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেয় ভারত। নেপথ্যে মারকুটে শেফালী ভার্মা। ৪০ বল বাকি থাকতেই জয় পেয়েছে ভারত। ১১ টি চার সহ ৩ টি ছয়ের সঙ্গে ৪২ বলে ৭৯ রান করেন শেফালী ভার্মা। ফের ব্যর্থ স্মৃতি মন্ধানা। ২১ রান করেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের