নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রায় ৯০ শতাংশ অন্ধ। দেখতে পায়না বললেই চলে। তবুও অদম্য জেদ ও ইচ্ছেশক্তির জেরে জাতীয় মঞ্চে জ্বলজ্বল করছে বাংলার নন্দিতা সর্দার। দেরাদুনে অনুষ্ঠিত জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলা। যেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নন্দিতা। তার সাফল্য উচ্ছ্বসিত গোটা নদীয়া জেলা।

বাবা পবিত্র সর্দার পেশায় দিনমজুর। তবে নিজেই মেয়েকে ফুটবল প্রশিক্ষণ দেন। ঘিরে দারিদ্রতা থাকলেও সেসবের আঁচ পাননি নন্দিতা। নিজেরা না খেয়েও মেয়ের মুখে খাবার তুলে দিয়েছেন একসময়। প্রত্যেকটি ম্যাচেই মেয়ের সঙ্গে মাঠে যান বাবা। মা গৃহবধূ। খেলাধূলার পাশাপাশি মেয়ের পড়াশুনার দিকটাও খেয়াল রাখেন। খুব অল্প দিনেই ফুটবল প্রশিক্ষণ নিয়ে বিষয়টা রপ্ত করে ফেলেছেন নন্দিতা। আগামী দিনে দেশের জার্সিতে খেলে নিজেকে আরও বড় মঞ্চে প্রমাণ করতে মরিয়া তিনি। মেয়ের সফলতার দৌড়ে সর্বদা সঙ্গ দেবেন বাবা-মা।

বাবা পবিত্র সর্দার জানিয়েছেন , "নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে নন্দিতা।মেয়ের ফুটবল খেলার প্রতি একটা ভালোবাসা আছে বুঝতে পেরে ওকে প্রশিক্ষণ দিতে থাকি। আশেপাশের অনেক জায়গা থেকেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে আমরা আমাদের মেয়েকে সবসময় সমর্থন করব। যেভাবে ও এগোতে চায় সেইভাবেই আমরা ওর পাশে আছি। ভীষণই ভাল লাগছে যে বাংলার হয়ে ও একটা কাপ নিয়ে এসেছে।"

নন্দিতার বাবা আরও জানিয়েছেন , "মেয়ে ইতিমধ্যেই ন্যাশনালের নির্বাচকদের নজরে এসেছে।।ওকে ডাক পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে ট্রায়াল দিয়ে এসেছে। এবার যদি নির্বাচিত হয় তার থেকে খুশির এর কিছুই থাকতে পারে না। আমি চাই নন্দিতা আরও বড় মঞ্চে সাফল্য পাক। একদিন ও দেশের হয়ে খেলুক। পরিশ্রম করুক। আমরা সবসময় ওর সঙ্গে থাকব।"
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের