নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বয়স ৩৮। ছন্দপতন হয়েছে সম্প্রতি। তবুও ট্রফি জয়ের স্বপ্নে অব্যাহত রোহিত শর্মা। দেশের হয়ে এখনও ট্রফি জিততে চান তিনি। সম্প্রতি পদ্মশ্রী পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে রোহিত শর্মার নাম। এর কয়েকদিন পর প্রথমবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যেখানে ট্রফি জয়ের বিষয়ে আশাবাদী রোহিত।
দূরদর্শন স্পোর্টসের পোস্ট করা ভিডিও বার্তায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক জানিয়েছেন , "পদ্মশ্রী প্রাপ্তি আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ একটা মুহূর্ত। আমাকে এই সম্মানের জন্য বিবেচনা করা ভারত সরকারকে ধন্যবাদ। আমার ক্রিকেটজীবনে বিভিন্ন সময় যাঁদের ভূমিকা রয়েছে, তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ। সব সময় চেষ্টা করব দেশের জন্য ম্যাচ ও ট্রফি জিততে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।"
উল্লেখ্য , নিউজিল্যান্ড সিরিজে রান পাননি। দক্ষিণ আফ্রিকা সিরিজে মোটের ওপর ছন্দে ছিলেন। তবে তেমন লাভ হয়নি বললেই চলে। শেষ দারুণ ব্যাটিং ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। তবে রোহিতের এই ছন্দ নিঃসন্দেহে চিন্তায় রাখছে ভারতীয় নির্বাচকদের। কারণ , ওজন কমিয়ে বার্তা দিলেও ২০২৭ বিশ্বকাপ এখনও দেরি। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। সেখানে কি রোহিতকে সুযোগ দেওয়া হবে নাকি বিশ্রামে থাকবেন সেটাই দেখার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের