নিজস্ব প্রতিনিধি , জুরিখ - ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম আয়োজিত হয় ফিফা বিশ্বকাপ। ২০৩০ সালে সেই দেশেই আয়োজিত হতে চলেছে ফিফা বিশ্বকাপ। শতবর্ষ পূরণ হবে বিশ্বকাপের। শতবর্ষে বিশেষ ভাবনা ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোর। ইতিমধ্যেই ট্রাম্প টাওয়ারে সেই নিয়ে বৈঠকে বসেছেন বহু দেশের প্রতিনিধিরা।
সূত্রের খবর , ৩২-এর বদলে ৬৪ টি দেশ খেলতে পারে ২০৩০ ফিফা বিশ্বকাপে। ৬৪ দেশের ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব প্রথম দিয়েছে উরুগুয়ে। প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা, উরুগুয়ের ইয়ামান্দু ওরসি, আর্জেন্টিনার ক্লদিয়ো তাপিয়া, রবার্ট হ্যারিসন এবং নাচো আলোন্সো বৈঠকে যোগ দিয়েছেন। আর্জেন্টিনার প্রধান জেভিয়ার মিলেইয়ের ফিফার বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি পারেননি।
পরের বছর আমেরিকা, মেক্সিকো সহ কানাডায় হবে ফুটবল বিশ্বকাপ। তারও চার বছর পর, অর্থাৎ , ২০৩০ সালে মোট ছয়টি দেশ আয়োজন করবে এই প্রতিযোগিতা। উরুগুয়ে ছাড়াও বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, মরক্কো এবং পর্তুগাল। এছাড়াও আর্জেন্টিনা , প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ।
উল্লেখ্য, ১৯৭৮ সাল পর্যন্ত ১৬ দেশের বিশ্বকাপ হত। ১৯৮২ সালে দেশের সংখ্যা বেড়ে হয় ২৪।১৯৯৮ থেকে ৩২ টি দেশ খেলার সুযোগ পায়। ২০২৬ সালে দেশের সংখ্যা বেড়ে ৩২ থেকে ৪৮ হচ্ছে। ফিফা যদি উরুগুয়ের প্রস্তাব মেনে নেয় তবে আরও বাড়বে দেশের সংখ্যা। সেক্ষেত্রে ম্যাচের সংখ্যাও বাড়তে চলেছে।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা