নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট বেঙ্গল সুপার লিগকে ঘিরে বাংলার ফুটবল মহলে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে। বহুদিন পর রাজ্যের ফুটবল অবকাঠামোকে নতুন দিশা দেখাতে উদ্যোগ নিয়েছে আইএফএ ও শ্রাচি স্পোর্টস। জুলাইয়ে একঝাঁক প্রাক্তন তারকার উপস্থিতিতে লিগের লোগো উন্মোচন হওয়ার পর থেকেই এর প্রতি আগ্রহ বাড়তে শুরু করে। নিলামের মাধ্যমে আটটি দল তৈরি হওয়ার পর এখন প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ৭ ডিসেম্বর পর্দা উঠছে বহু প্রতীক্ষিত এই প্রতিযোগিতার। আর লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথাউস, যা এই উদ্যোগকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে।
বেঙ্গল সুপার লিগকে কেন্দ্র করে সংগঠকেরা দীর্ঘমেয়াদি একটি ক্রীড়া কাঠামো দাঁড় করানোর পরিকল্পনা করছেন। শুধু প্রতিযোগিতা আয়োজন নয়, বরং জেলার ফুটবলারদের জন্য পেশাদার পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। তরুণ প্রতিভারা যাতে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে, সেই উদ্দেশ্যে এই লিগকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেই দেখা হচ্ছে। রাজ্যের জেলা স্টেডিয়ামগুলোতেই হবে ম্যাচ, ফলে স্থানীয় সমর্থকরা নিজেদের দলের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন, যা বাংলার ফুটবল সংস্কৃতিকে আরও উজ্জীবিত করবে।
আট দলের এই লিগে মোট ৬১টি ম্যাচ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এরপর থাকবে নকআউট পর্ব, যেখানে প্লেঅফ, এলিমিনেটর, কোয়ালিফায়ার, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে হবে টাইটেল লড়াই। প্রতিটি দলে ২৫ থেকে ৩০ জন ফুটবলার থাকার অনুমতি দেওয়া হয়েছে।
অংশগ্রহণকারী আটটি দল হল সুন্দরবন বেঙ্গল অটো এফসি, বর্ধমান ব্লাস্টার্স, বোলপুর কোপা টাইগার্স, এফসি মেদিনীপুর, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, জেএইচআর রয়্যাল সিটি এফসি মালদা-মুর্শিদাবাদ, নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি এবং নর্থ চব্বিশ পরগনা এফসি। এই দলগুলির কোচিং পজিশনেও দেখা মিলেছে পরিচিত মুখের। সুন্দরবনের দায়িত্বে রয়েছেন মেহতাব হোসেন, হাওড়া-হুগলিতে জোসে ব্যারেটো, মালদা-মুর্শিদাবাদে শহিদ রমন এবং নর্থবেঙ্গলে বিশ্বজিৎ ভট্টাচার্য।
ফ্র্যাঞ্চাইজি মালিক, জেলা ক্রীড়া সংস্থা, স্পনসর ও প্রচার সংস্থার যৌথ উদ্যোগে গড়ে উঠছে এই লিগের কাঠামো। লক্ষ্য একটাই—বাংলার ঐতিহ্যবাহী ফুটবল সংস্কৃতিকে আবারও দেশের ফুটবল অঙ্গনে সগৌরবে প্রতিষ্ঠা করা। নতুন প্রতিযোগিতা কতটা সফল হবে তা সময় বলবে, তবে আপাতত বেঙ্গল সুপার লিগকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের