নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সৈয়দ মুস্তক আলি ট্রফিতে দলে সুযোগ হয়নি। অনেক অপেক্ষা করেও শেষ ম্যাচে তাকে দলে নেয়নি কোচ। এরপরই দলের কোচকে আক্রমণ করলেন পন্ডিচেরির তিন ক্রিকেটার। ব্যাট দিয়ে মেরে কোচ এস বেঙ্কটরমনের মাথা ফাটিয়ে দিলেন তারা। ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন কোচ।
তিন ক্রিকেটারের আঘাতের জেরে কোচের কাঁধের হার সরে গেছে। শুধু তাই নয় ২০ টি সেলাই পড়েছে ভেঙ্কটরমনের মাথায়। অভিযোগ দলে সুযোগ না পেয়ে রাগের মাথায় পন্ডিচেরি ক্রিকেট ফোরামের সম্পাদক জি চন্দ্রনের উসকানিতেই এই আক্রমণ করেন সময় কার্তিকেয়ন, অরবিন্দ রাজ ও সন্তোষ কুমারন। ইতিমধ্যেই , সেদারাপেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তিন ক্রিকেটারের নামে।
তিন খেলোয়াড়ের বক্তব্য , ইচ্ছাকৃতভাবে দলে তাদের উত্থান আটকে দিয়েছেন ভেঙ্কটরমন। খেলোয়াড়রা প্রত্যেকেই পলাতক। তাদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ক্রিকেট ফোরামের প্রধান সেন্থিল কুমারন। তাঁর বক্তব্য, "বেঙ্কটরমন স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার করেন, অকথ্য ভাষায় গালি দেন। চন্দ্রনের বিরুদ্ধে ওর চাপা রাগ রয়েছে। এর আগে বহুবার বেঙ্কটরমনের নামে একাধিক অভিযোগ উঠেছে। বিসিসিআইকেও সবটা জানানো হয়েছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের