নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - একটা দলের সাফল্যে ছোটখাটো সকলের অবদান অনস্বীকার্য। কোচ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ ওয়াটার বয় সকলেই একটা দলের জন্য খাটে। এমনকি বসে থাকা খেলোয়াড়রাও প্রায়শই ওয়াটার বয়ের ভূমিকায় মাঠে নামেন। ২০২৬ বিশ্বকাপে শেষমুহূর্তে দলে যোগ দেন মহম্মদ সিরাজ। বুমরার জ্বরের জেরে খেলতে হয়েছিল একটি ম্যাচ। দুর্ভাগ্যজনকভাবে বাকি আর একটি ম্যাচেও সুযোগ পাননি। তবে ম্যাচ জয়ের পর যা বললেন তাতে সকলের মন জিতে নিলেন সিরাজ।
সিরাজের ছন্দ নিয়ে প্রশ্ন উঠলে প্রথম ম্যাচেই সবটা বুঝিয়ে দিয়েছিলেন। তবে ফের প্রমাণের সুযোগ পাননি। তবে দলের সঙ্গে অনবরত নিজের কাজ করে গেছেন। কখনও বোলার হিসেবে আবার কখনও সাপোর্ট স্টাফ হিসেবে। কখনোই নালিশ বা অভিযোগ করেননি। বিশ্বকাপ জিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতীয় পেসার। তার মন্তব্য রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মানসিকতার প্রশংসা করেছেন সকলেই।
ভারতের জয়ের পর যখন খেলোয়াড়রা উদযাপন করছিল, তখন টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার সিরাজকে দলের জয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। সঙ্গে ছিলেন কুলদীপ যাদবও।সিরাজকে জিজ্ঞাসা করা হয়েছিল জয়ে তোমাদের ভূমিকা কত বড়? এই প্রসঙ্গে সিরাজ বলেন , অনেকটাই বড়। ক্রমাগত বেঞ্চে বসে আমরা খেলোয়াড়দের জল দিয়ে আসছি। আমরা তাদের নেটে বোলিং করাতে বাধ্য করেছি। দলের পরিবেশও ইতিবাচক রেখেছি। প্রতিটি খেলোয়াড়ই খেলতে চায়, কিন্তু দলের সমন্বয় আরও গুরুত্বপূর্ণ। দলের জয়ে ছোটছোট এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর দল যদি এইভাবে সাফল্য পায় তবে আমি জল বইতে সবসময় রাজি আছি।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের