নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দোলযাত্রা উপলক্ষ্যে সকাল থেকেই রঙের উৎসবে মাতোয়ারা প্রত্যেকটি জেলা। জেলায় জেলায় আয়োজিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক তেমনই নদীয়ায় সমারোহে পালিত হচ্ছে দোল উৎসব। রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত হল বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে যোগদান করতে পেরে ভীষণই উচ্ছ্বসিত নদীয়াবাসী।

সূত্রের খবর , চতুর্থ বর্ষে পদার্পণ করল রামনগর নবজাগরণ সংঘের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে এই মাঠেই চলে দোল উৎসব। স্থানীয় থেকে শুরু করে অনুষ্ঠানের শিল্পীরা প্রত্যেকই মেতেছিলেন রঙের উৎসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ থেকে সঙ্গীত পরিবেশন করেছেন স্টার জলসার সুপার সিঙ্গার সিজন ৪ - এর রানার্স পার্থ দত্ত , বিক্রম সিং সহ অন্যান্য শিল্পীরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাপতি সজল বিশ্বাস , প্রাক্তন রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ , রানাঘাট উত্তর পশ্চিম বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় , তাহেরপুর থানার ওসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার মহিলারা তাদের প্রত্যেককে রং লাগিয়ে অভ্যর্থনা জানান। বেশ কিছুক্ষণ তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংস্কৃতিক সকালের আনন্দ উপভোগ করেছেন। সঙ্গে সকলকে দোলযাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অতিথিদের পুষ্পস্তবক-সহ মেমেন্টো দিয়ে বরণ করে নিয়েছেন ক্লাবের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। এছাড়া এলাকার মহিলাদের তরফেও সংবর্ধনা জানানো হয়েছে শিল্পীদের।

টিভি১৯ বাংলার ক্যামেরার সামনে রামনগর নবজাগরণ সংঘের সম্পাদক উত্তম দাস জানিয়েছেন , "২৩ বিঘার এই মাঠে আমরা চারবছর হল দোলযাত্রা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছি। নদীয়া জেলায় আমরাই হয়তো প্রথম যারা ফ্রি এন্ট্রিতে এই বিরাট অনুষ্ঠান দেখার জন্য সকলকে স্বাগত জানায়। সব নিয়ম মেনেই আমরা এই অনুষ্ঠান করছি। সকলে ভীষণ মজা করছে। সকলকে দোলযাত্রা উপলক্ষ্যে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা এবারও বিশেষ অতিথি দিয়ে অনুষ্ঠান পরিচালনা করেছি। সকলেই খুব উপভোগ করেছে।"

সুপার সিঙ্গার সিজন ৪ এর রানার্স পার্থ দত্ত জানিয়েছেন , "এখানে আসতে পারে ভীষণই ভাল লাগছে। এত ভাল একটা অনুষ্ঠানের সাক্ষী থাকা বড় ব্যাপার। সকলেই আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে। আমি নতুন প্রজন্মের কাছে এই বার্তাই দেব যে খুব ভালোভাবে আনন্দ করো মজা করে রং খেলো। তবে সাবধানে নিজের খেয়াল রেখে আনন্দ করো।"

বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা