নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি ১৪ জন ক্রিকেটার-সহ ৩৪৭ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। যে কোনও সময় তাদের ডোপ পরীক্ষার জন্য ডাকা হতে পারে। এরই মাঝে এক দেশীয় পেসারকে সাসপেন্ড করা হয়েছে। ডোপিং পরীক্ষায় নিষিদ্ধ ড্রাগ অস্তিত্ব পাওয়া গেছে তার শরীরে।
উত্তরাখণ্ডের জোরে বোলার রাজন কুমারের নমুনা পরীক্ষার পরে নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়া গিয়েছে। সোমবার বিকালে রাজনের ডোপ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন নাডা কর্তৃপক্ষ। তিনটি পরীক্ষাতেই ড্রাগের অস্তিত্ব পাওয়া গেছে। নমুনায় দু’রকম নিষিদ্ধ ড্রাগ পাওয়া গিয়েছে। অ্যানাবলিক স্টেরয়েড ড্রোস্টানোলোন ও মেটেনোলোনের নমুনা দেখা গেছে। মহিলাদের বন্ধ্যাত্বের চিকিৎসার ওষুধ হিসাবে ব্যবহৃত ক্লোমিফেনও পাওয়া গেছে।
গত ৮ই ডিসেম্বর দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছেন রাজন। তখনই তার ডোপ পরীক্ষা হয়। রাজনকে সাময়িক ভাবে সাসপেন্ড করেছে নাডা। শুধু তাই নয় বিস্তারিত খতিয়ে দেখার পর আরও কঠিন শাস্তি হতে পারে পেসারের। উল্লেখ্য , ২০১৯ সালে ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন পৃথ্বী শ। অপরাধ স্বীকার করে নিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটার। শাস্তিস্বরূপ , তিনি আট মাসের জন্য বাইশ গজ থেকে দূরে ছিলেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের