নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তীরে এসে ডুবল তরী। স্বপ্নভঙ্গ ডায়মন্ড হারবারের। ফাইনালে উঠেও খেতাব জয়ের স্বপ্ন হাতছাড়া অভিষেক ব্যানার্জির দলের। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার ৬-১ গোলে নর্থইস্টের কাছে দুরমুশ হল ডায়মন্ড হারবার। পরপর দু'বার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট।
অনেকেই ভেবেছিলেন, প্রথম বারেই হয়তো চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তবে সেই স্বপ্ন পূরণ হল না। ফাইনালে নিছকই দর্শক হয়ে থাকল ডায়মন্ড হারবার। ২২ মিনিটের মাথায় প্রথম গোল করে নর্থইস্ট। কর্নার থেকে ডায়মন্ড হারবারের রক্ষণের ভুলে বল পান আলাদিন। তাঁর শট মিচু বাঁচালেও ফিরতি বল থেকে গোল করেন আশির। বিরতির আগে ব্যবধান বাড়ায় ডায়মন্ড হারবার। বাঁ প্রান্তে বল পেয়ে অনেকটা দৌড়ে বক্সে ঢোকেন পার্থিব। তার ডান পায়ের ইনস্টেপ থামাতে পারেননি মিচু।
দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই আলাদিনের ঠিকানা লেখা পাসে গোল করেন থোই সিংহ। এরপরও হাল ছাড়েনি। ক্রমাগত আক্রমণ করতে থাকে ডায়মন্ড হারবার। ৮১ মিনিটের মাথায় নর্থইস্টের হয়ে চতুর্থ গোল করেন জাইরো। এর কয়েক মিনিট পরেই গোল করেন গাইতান। সংযুক্তি সময়ে ফের পেনাল্টি থেকে গোল করেন আলাদিন। জেতার পরেই ছেলেদের উচ্ছ্বাস চোখে পরে। দাপটের সঙ্গে মাঠ ছাড়ল নর্থইস্ট।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা