নিজস্ব প্রতিনিধি , জামশেদপুর - ডুরান্ড কাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জামশেদপুরের বিপক্ষে নামে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার। দল গঠনের পর থেকে একাধিক সাফল্য পেয়েছেন অভিষেক। এবার জামশেদপুরকে উড়িয়ে সোজা সেমিফাইনালের পথ নিশ্চিত করল ডায়মন্ড হারবার। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মহা ডার্বির বিজয়ী দলের মুখোমুখি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল।
ম্যাচের শুরু থেকেই হাল ধরে ডায়মন্ড হারবার। অধিকাংশ সময়ই ৬৫ শতাংশ বল পজিশন ধরে রাখে তারা। কোয়ার্টার ফাইনালে কোনও স্ট্রাইকার নন, জামশেদপুরের বিরুদ্ধে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন দলের সেন্ট্রাল ব্যাক সাই রুয়াতকিমা। কর্নার থেকে ফিরতি বলে গোল করেন তিনি। এগিয়ে যাওয়ার পরেই কিছুটা খেলার গতি কমিয়ে দেয় ডায়মন্ড হারবার। কোনোভাবেই রক্ষণ ফাঁকা করতে চায়নি তারা।
বিরতির আগে ডায়মন্ড হারবারকে ফের এগিয়ে দেন রুয়াতকিমা। দ্বিতীয়ার্ধে আরও বেশি রক্ষণভাগে জোর দেয় অতিথি শিবির। ফলে ম্যাচে ফিরে আসার উদ্দেশ্যে একাধিক আক্রমণ সানালেও গোলের রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা। ডায়মন্ড হারবার গোলের সামনে এদিন মিচু মিরশাদ অনবদ্য প্রদর্শন করেন। সংযুক্তি সময়ের শেষ দিকে তারা এক গোল শোধ করলেও তা বাতিল করেন রেফারি। শেষ অবধি ক্লিন শিট রেখেই সেমি ফাইনালে পৌঁছে যায় ডায়মন্ড হারবার।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের