নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ফের ডার্বির রং লাল হলুদ। ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক জয়ের সম্মুখীন ইস্টবেঙ্গল। চলতি মরশুমের অনবদ্য ছন্দ বজায় রেখেই শেষ অবধি বাজিমাত করলেন অস্কার ব্রুজোর ছেলেরা। রবিবার ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথ নিশ্চিত করল ইস্টবেঙ্গল। ম্যাচের নায়ক দিয়া দিমিত্রিয়স দিয়ামানতাকোস।
বিকেল অবধি মোহনবাগান সমর্থকদের আশা ছিল চোখে পড়ার মত। অনেকেই বলেছিলেন জেমি ম্যাক্ললারেন, লিষ্টন, পেট্রাটসরা আজ তিন গোল দেবেন। ঠিক দেড় ঘণ্টা বাদে আত্মবিশ্বাস বদলে গেল হতাশায়। চমকের সামনে ফিকে লাগল অভিজ্ঞতা। গোটা ম্যাচে খুঁজে পাওয়া গেল না সবুজ মেরুনকে। যোগ্য দল হিসেবে জিতল ইস্টবেঙ্গল।
রবিবার খেলার শুরু থেকেই মাঝমাঠের দখল রাখে ইস্টবেঙ্গল। ব্যাস সেখানেই খেই হারিয়ে ফেলে বাগান। মহেশ নাওরেম সিংহ, মিগুয়েল, সাউল ক্রেসপোরা একে অপরের কাছাকাছি থাকায় তালমিলে কোনো অসুবিধেই হয়নি তাদের। ছোট ছোট পাস খেলে আক্রমণ সানাচ্ছিল লাল হলুদ। অন্যদিকে মোহনবাগান সমর্থকদের অন্যতম প্রাণভোমরা ম্যাকলারেন ছিলেন ভীষণই ফ্যাকাশে।
১৫ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার হামিদ আহদাদ। বাধ্য হয়ে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে নামান কোচ ব্রুজো। কেউ ভাবতেই পারেননি নেমেই ম্যাচের নায়ক হয়ে উঠবেন। ৩৫ মিনিটের মাথায় বিপিনকে বক্সের মধ্যে ফাউল করেন আশিস রাই। পেনাল্টি পায় লাল-হলুদ। ঠান্ডা মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিয়ামানতাকোস। প্রথমার্ধে অপুইয়ার একমাত্র দূরপাল্লার শট ছিল বাগানের সেরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জেসন কামিংসকে নামান মোলিনা। তবে লাভ হওয়ার আগেই ৫২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন দিয়ামানতাকোস। এরপর সব তাস খেলান বাগান কোচ। দিমিত্রি পেত্রাতোস, দীপক টাংরিদের নামান। আক্রমণের ধার বাড়ালে ৬৮ মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বলে দূর থেকে শট মারেন থাপা। গোলরক্ষকের প্রস্তুত না থাকায় এক গোলের ব্যবধান কমায় মোহনবাগান।
এক গোলের ব্যবধান কমিয়ে একের পর এক আক্রমণ সানায় বাগান। অন্যদিকে সুযোগ পেলেই প্রতি আক্রমণে উঠছিল ইস্টবেঙ্গল। তবে শেষমেষ লাভের গুর যায় লাল হলুদের ঝোলায়। এদিনও একাধিক সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। তবে ঐতিহাসিক ডার্বি জয়ে অসুবিধে হয়নি তাদের। আপাতত ডার্বি জয়ে সন্তুষ্ট থাকলেও সুযোগ হাতছাড়া নিয়ে ফের আলোচনায় বসতে পারেন অস্কার ব্রুজো। সেমিফাইনালে দুরন্ত ছন্দে থাকা ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে লাল হলুদ। তাই সেই ম্যাচে পুরোপুরি প্রস্তুতি হিসেবে অনেক বেশি নিখুঁত হতে হবে ইস্টবেঙ্গলকে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের