নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪ টি দল নিয়ে শুরু হতে চলেছে আইএসএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস ও কেরালা ব্লাস্টার্স এফসি। নতুন করে আইএসএলের সরাসরি সম্প্রচার নিয়ে শুরু হয় ধোঁয়াশা। অবশেষে সমস্ত ধোঁয়াশায় ইতি পড়ল। মোবাইলে ফ্যানকোডের পাশাপাশি টেলিভিশনে সোনি স্পোর্টসে হবে আইএসএলের সরাসরি সম্প্রচার।
গত বছর ৮ ডিসেম্বর ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা FSDL-এর সঙ্গে চুক্তি শেষ হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। এরপর থেকে শুরু হয় বিভিন্ন জট। ৮.৬২ কোটি টাকায় আসন্ন আইএসএলের টেলিভিশন ও ডিজিট্যাল সম্প্রচারের স্বত্ব পেয়েছিল ফ্যানকোড। কিন্তু ফ্যানকোডের ডিজিট্যাল মাধ্যম থাকলেও টেলিভিশন সম্প্রচারকারী সংস্থা নয়। ফলে টেলিভিশনে সম্প্রচার করতে পারবে না ফ্যানকোড। তখন থেকে টেলিভিশনে সম্প্রচার নিয়ে জোর দিতে থাকে আইএসএলে অংশগ্রহণকারী দলগুলি।
এই আবহে সোনি স্পোর্টসের নাম উঠে আসে। কিন্তু শুধুমাত্র আইএসএল সম্প্রচার করতে নারাজ ছিল সোনি স্পোর্টস। সোনির দাবি ছিল দীর্ঘ মেয়াদিভাবে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে। তাই শুধুমাত্র এবারের আইএসএল স্বত্ব পাওয়ার জন্য সরাসরি দরপত্র তোলেনি সোনি স্পোর্টস। অবশেষে সমস্ত জট কাটিয়ে ফ্যানকোডের সঙ্গে গাঁটছড়া বেঁধে টেলিভিশনে আইএসএলের সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের