নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডুরান্ডের সেমি ফাইনালে হারের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে রবিবার কলকাতা লিগে ডায়মন্ড হারবারের মুখোমুখি হতে চলেছে লাল হলুদ শিবির। অভিষেক মরশুমেই যে দুরন্ত ফুটবল খেলেছে ডায়মন্ড হারবার , সেক্ষেত্রে অবশ্যই যেকোনো দল বিরাট পরিকল্পনা নিয়ে নামবে। তবে লাল হলুদ কোচ বিনো জর্জ জানিয়ে দিলেন এমন কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে নারাজ তারা।
রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল - ডায়মন্ড হারবার। দুই দলই প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট পেয়েছে। রবিবারের ম্যাচে যে জিতবে সে কলকাতা লিগ জেতার দিকে এক ধাপ এগিয়ে যাবে। কারণ, সেই দলের ছয় পয়েন্টের অধিকারী হবে। শনিবার সকালে বেশ ফুরফুরে মেজাজে অনুশীলন করছিল ইস্টবেঙ্গল। দলে এসেছেন জয় গুপ্ত। সেক্ষেত্রে রক্ষণে জোর বেড়েছে মশাল ব্রিগেডের।
শনিবার ইস্টবেঙ্গলের কোচ বিনো বলেন, "আমরা কাদের বিরুদ্ধে খেলতে নামছি সেটা নিয়ে ভাবিই না। প্রতিটা ম্যাচ ধরে এগোই। তবে ডায়মন্ড হারবার দলের শক্তির কথা মাথায় রেখেই নামব। কাল নতুন মাঠে খেলতে নামছি। ওই মাঠে আগে খেলিনি। সমর্থকদের অনুরোধ করব যেন গলা ফাটান। ছেলেরা নিশ্চিত ভাবেই ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি। আমি ওদের খুব ভাল করে বুঝে গেছি।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের