নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাগানের দিকে মুখিয়ে দিন কাটল মেসারার্সের। বুধবার কলকাতা লিগে মেসারার্সের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামল না সবুজ মেরুন। তৈরি ছিলেন মেসারার্সের ফুটবলার সহ রেফারি, লাইন্সম্যান। কিন্তু দল পাঠায়নি মোহনবাগান কর্তৃপক্ষ। ম্যাচের আগে দুই দলের যে তালিকা তৈরি হয় সেখানে ফাঁকা রাখা হয় মোহনবাগানের স্টার্টিং লাইন আপ।
সূত্রের খবর, এই ম্যাচে খেলবে না বলে আগেই জানিয়েছিল মোহনবাগান। শেষ চিঠিটা দিয়েছিল মঙ্গলবার। একসঙ্গে ডুরান্ড কাপ ও কলকাতা লিগের ম্যাচ খেলা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছিল তারা। কিন্তু আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ মুহূর্তে সূচি বদলানো সম্ভব নয়।
মোহনবাগানের দাবি, ডুরান্ডে তাদের ১৬ জন ফুটবলার খেলছেন। তাদের মধ্যে ৯ জন নিয়মিত প্রথম একাদশে খেলছেন। সেই ৯ জনই আবার কলকাতা লিগেও খেলছেন।কোনও ভাবেই একসঙ্গে দুটো প্রতিযোগিতায় খেলা সম্ভব নয়। তাই ডুরান্ড শেষ হলেই যেন তাদের লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়। এখন দেখার বিষয় মোহনবাগান না খেলায় কি সিদ্ধান্ত নেবে আইএফএ। ওয়াক ওভার পেতে পারে প্রতিপক্ষ। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএফএর লিগ কমিটি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের