নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য। সোমবার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে বিক্ষোভে বসে বিজেপি কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে শুরু করে বিরোধী শিবির।
সূত্রের খবর, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। শুরু থেকেই পথে নেমেছে বিরোধী শিবির। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার থেকে বয়ানও রেকর্ড করে পুলিশ। তবে রাজ্যের বিরোধী শিবির এই নৃশংস ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করছে। আর এই নিয়ে সোমবার দুপুরে বিজেপি কর্মীরা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা।
বিক্ষোভকারীদের দাবি, ' কালিয়াগঞ্জ থেকে মালদহ থেকে মুর্শিদাবাদ সর্বত্রই যে ভাবে মহিলাদের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটছে তা কোনভাবেই কাম্য নয়। আর তাই সর্বত্র মানুষের সুরক্ষার স্বার্থে আমাদের ভারতীয় জনতা পার্টি পথে নেমেছে। রাজ্যের সমস্ত মহিলা তা সে ভোর বেলায় বেরুক বা রাত ১১ টায় তার সুরক্ষা দিতে রাজ্যের পুলিশ মন্ত্রী ব্যর্থ। আর তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা পথে নেমেছি।' পাশপাশি, বিক্ষোভকারীদের পক্ষ থেকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন জমা দেয়।

বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর সুব্রত মন্ডল বলেন, ' আমাদের হাসপাতালে সমস্ত রকমের সুরক্ষার ব্যবস্থা করে রাখা আছে। মাননীয় সংসদের নেতৃত্বে এখানে যাবতীয় কার্যকলাপ পরিচালিত হয়। প্রায় ৪০০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সর্বোপরি আমরা তো আছিই সর্বক্ষণ নজর রাখার জন্য। এখানে মহিলাদের সব রকম সুরক্ষা দেওয়া হয়।'
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের