নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এক সময় সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা ক্রিকেটার আজ সোশ্যাল মিডিয়ায় বিতর্কের শিরোনামে। ভারতীয় দলে শুরুর দিকে সুযোগ পেয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে ভবিষ্যতে নাম কামাতে চলেছেন। তবে দুঃখের বিষয় নিজের খেলা ধরে রাখতে পারলেন না। নিজের ফিটনেসের ওপর কাজ করাও বন্ধ করে দিলেন, উল্টে বেমানান জীবন যাপন শুরু করলেন। বারবার তার বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। গত মরসুমে বাদ পড়তে হয়েছে মুম্বইয়ের রঞ্জি দল থেকেও। পৃথ্বীর এই অধঃপতনে ভীষণই দুঃখিত রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাড।
ভারতের হয়ে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীনেশ লাড ভারতীয় ব্যাটারের প্রত্যাবর্তনের উপায় বলে দিয়েছেন। তিনি বলেছেন, "পৃথ্বীকে ১০ বছর বয়স থেকে দেখছি। খুব প্রতিভাবান ক্রিকেটার ছিল। তবে প্রত্যেকের এগোনোর পথ আলাদা। এটা ব্যক্তিগত। ওর সমস্যাটা ঠিক কী, বলতে পারব না। তবে পৃথ্বী এখনও খুব প্রতিভাবান ক্রিকেটার। দুর্ভাগ্যজনক ভাবে ভুল পথে হাঁটছে। ওর ক্রিকেটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
পরামর্শ দিয়ে দীনেশ বলেছেন "পৃথ্বীর মতো এক জন ব্যাটারের উচিত নিজের খেলায় গুরুত্ব দেওয়া। আগের মত করে খেলা উচিত। আমাদের বেশ কিছু দুর্দান্ত ব্যাটার রয়েছে। উদাহরণ হিসাবে বৈভব সূর্যবংশী, আয়ূষ মাত্রের কথা বলতে পারি। এরা ভবিষ্যতের ক্রিকেটার। একের পর এক ক্রিকেটার তৈরি হচ্ছে। এটাই ভারতীয় ক্রিকেটের শক্তি।’"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের