নিজস্ব প্রতিনিধি , রিও ডি জেনিরো - দলের দরজা খোলা থাকলেও ভাগ্য সাথ দিল না। দুই বছর পরও জাতীয় দলে ফেরার স্বপ্নভঙ্গ হল নেইমার জুনিয়রের। ২০২৬-র বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। চোট সমস্যার জেরে সেই দলে ঠাঁই হল না নেইমারের।
সূত্রের খবর , দল ঘোষণার আগের দিনই লিগামেন্টে চোট পেয়েছেন প্রাক্তন বার্সেলোনা উইঙ্গার। ২০২৩ সাল থেকেই এই সমস্যায় জর্জরিত নেইমার। এর জেরেই ছন্দপতন হয়েছে। তবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মাঠে ফিরতে পারতেন ব্রাজিলীয় তারকা। আশা থাকলেও সেই স্বপ্নপূরণ হল না ব্রাজিল সমর্থকদের। আগামী ৫ই সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ চিলি। এরপর ১০ই সেপ্টেম্বর মুখোমুখি হতে হবে বলিভিয়ার।
শুধু নেইমার নন আশ্চর্য্যজনকভাবে দল থেকে ছিটকে গিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়স জুনিয়রও। নেইমার প্রসঙ্গে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, "নেইমারকে শারীরিকভাবে ফিট হতে হবে। তবেই ও দলকে সাহায্য করবে। শেষ দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাইব পয়েন্ট তালিকায় ভালো জায়গায় শেষ করতে।"
দক্ষিণ আমেরিকার গ্রুপে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জনও করে ফেলেছেন মেসিরা। অন্যদিকে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরেই উন্নত হয়েছে ব্রাজিল। নেইমারের বাদ পড়ার পিছনে কারণ থাকলেও ভিনিসিয়সের সিদ্ধান্ত অবাক ব্রাজিল সমর্থকরা। রিয়াল মাদ্রিদের বহু তারকাই দল থেকে ছিটকে গেছেন। তালিকায় রয়েছেন রদ্রিগো , এন্ড্রিক , এডার মিলিতাও। তবে অনেকেরই অনুমান , সাময়িক বিশ্রাম দেওয়া হয়েছে তারকাদের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের