নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বিজেপির তারকা বিধায়ক তথা জনপ্রিয় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের জীবনে এল নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতেই দ্বিতীয়বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। বারাণসীর ঘাটে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে এই বিয়ে। যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় হিরণ চট্টোপাধ্যায়ের বরবেশের ছবি এবং সিঁদুরদানের মুহূর্তের ছবি ভাইরাল হতেই বিষয়টি সামনে আসে। জানা গেছে, তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। গঙ্গার ঘাটে ঐতিহ্যবাহী রীতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২২ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের এক কন্যা সন্তানও রয়েছে।
গত কয়েক বছরে তাদের সম্পর্ক নিয়ে কখনও বিচ্ছেদের জল্পনা, আবার কখনও পারিবারিক ঐক্যের বার্তা সব মিলিয়ে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে হিরণের দাম্পত্য জীবন। সেই জল্পনার মধ্যেই এবার নতুন করে জীবনের পথে পা রাখলেন এই অভিনেতা-বিধায়ক।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের