নিজস্ব প্রতিনিধি , বুয়েনাস এয়ারস - আগেই জানিয়েছিলেন এই ম্যাচ তার কাছে ভীষণ গুরুত্বপুর্ণ। ঠিক তেমনই প্রদর্শন করে দলকে জয় এনে দিয়েছেন। বুঝতেই দেননি চোট সরিয়ে উঠেছেন। সমর্থকদের মন জুড়িয়ে দুটি গোল করেছেন তিনি। এই ম্যাচের আগেই অবসর জল্পনা তুঙ্গে ছিল মেসির। এবার ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। চোখের জলে অবসর জল্পনা উস্কে দিলেন লিও।
আপাতত মেসি নিজের ঘরের মাঠকে বিদায় জানাতে চান। তাই এই ম্যাচটি তার কাছে ভীষণই বিশেষ ছিল। ম্যাচ শেষে মেসি বলেছেন , "এখানে এভাবে শেষ করতে পারাটাই আমার সবসময় স্বপ্ন ছিল। এই মাঠে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি।আমাদের সমর্থকদের সামনে আর্জেন্টিনায় খেলা সবসময়ই আনন্দের।"
শারীরিক সুস্থতা অনুভব করলেই বিশ্বকাপে নামবেন বলে জানান লিও। তিনি বলেছেন , "বয়সের দিক থেকে বিচার করলে খেলতে পারব না। তবে আমি উত্তেজিত, আগ্রহী। দিন দিন অনুভূতিগুলি বাড়ছে। যদি মাঠে নেমে নিজের খেলা উপভোগ করি তবেই খেলব। যদি না করি তাহলে মনে হয়না থাকাটা ঠিক হবে।"
এবার বিশ্রাম নিতে চাইছেন লিও। তিনি বলেছেন, "আমি লিও স্কালোনির সঙ্গে কথা বলেছি। আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে আমার বিশ্রাম নেওয়া উচিত। আমি সদ্য ইনজুরি থেকে ফিরে এসেছি। যদিও আমি এখন ভালো আছি। তবুও আমরা ভ্রমণ ও অন্য খেলা এড়িয়ে চলতে চাইছি। বাইরের খেলাগুলো খেলব না। তাই আমি পরবর্তী ইকুয়েডর ম্যাচের জন্য খেলার জন্য বিশ্রাম নেব।" উল্লেখ্য , ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের